কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে প্রতিরোধ যোদ্ধাদের রকেট হামলা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েল লক্ষ্যে অন্তত ২০টি রকেট ছোড়া হয়েছে। এসব রকেটের কয়েকটি ঠেকিয়ে দিয়েছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। তবে কিছু রকেট ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গত সাত মাসের মধ্যে গাজা থেকে ইসরায়েলের অভ্যন্তরে চালানো সব থেকে বড় হামলা এটি।

ইসরায়েল সেনাবাহিনী বলছে, গাজা উপত্যকার খান ইউনিস থেকে এই রকেট হামলা চালানো হয়েছে। হামলায় অন্তত ২০টি প্রজেক্টাইল রকেট ব্যবহার করেছে ফিলিস্তিনিরা। তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা জানায়নি ইসরায়েল।

সোমবারের এই হামলার দায় স্বীকার করেছে ফিলিস্তিন ইসলামিক জিহাদ হামাস। হামাসের আল কুদস ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, ইহুদিবাদি শত্রুর অপরাধের জবাবে তারা দক্ষিণ ইসরায়েলে রকেট নিক্ষেপ করেছে।

এদিকে, ফিলিস্তিনের গাজা শহরের শুজাইয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে তীব্র লড়াই চলছে প্রতিরোধ যোদ্ধাদের। লড়াইয়ের চতুর্থ দিনেও এ এলাকায় বোমাবর্ষণ করছে ইসরায়েলি বিমান। এ ছাড়া গাজার মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলীয় রাফা এলাকাতেও হামাস যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষের খবর পাওয়া গেছে।

আল আরাবিয়া নিউজের খবরে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উপত্যকার সর্বত্র লড়াইয়ের কথা স্বীকার করেছেন। নেতানিয়াহু বলেছেন, তার বাহিনী কঠিন লড়াইয়ে জড়িয়ে পড়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা সুড়ঙ্গের ওপরে ও নিচে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। এদিকে হাজার হাজার ফিলিস্তিনি বিধ্বস্ত এলাকা ছেড়ে পালিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে।

জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ বলেছে, গত বৃহস্পতিবার শুজাইয়ায় যুদ্ধ শুরুর পর ৬০ থেকে ৮০ হাজার লোক এলাকা ছেড়ে চলে গেছে।

গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি বিষয়ে আলোচনায় তেমন কোনো অগ্রগতি নেই বলে জানা গেছে। হামাস শনিবার বলেছে, মার্কিন মধ্যস্থতাকারীরা যে সংশোধিত নতুন পরিকল্পনা উপস্থাপন করেছে তাতে নতুন কিছু নেই।

হামাস স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে পুরোপুরি ইসরায়েলি সৈন্যে প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। কিন্তু ইসরায়েল হামাসের এই দাবি প্রত্যাখ্যান করছে। নেতানিয়াহু রোববার বলেছেন, আমাদের জিম্মি মুক্তির পথে একমাত্র বাধা হামাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X