কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ০৮:১০ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৪, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে ভয়াবহ ড্রোন হামলা লেবাননের

হিজবুল্লাহর হামলার পর ইসরায়েলের একটি এলাকায় ধোঁয়া উড়ছে। ছবি : সংগৃহীত
হিজবুল্লাহর হামলার পর ইসরায়েলের একটি এলাকায় ধোঁয়া উড়ছে। ছবি : সংগৃহীত

গাজায় ইসরায়েলের হামলার পর ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে আসছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। যুদ্ধ শুরুর পর থেকে গোষ্ঠীটির সঙ্গে ইসরায়েলের দফায় দফায় হামলা হয়েছে। এরই ধারাবাহিকতায় দেশটিতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে লেবাননের যোদ্ধারা।

বৃহস্পতিবার (১১ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে দেশটিতে বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে লেবানন। এ সময় বিস্ফোরকবোঝাই ড্রোনের হামলায় এক ইসরায়েলি গুরুতর আহত হয়েছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার পশ্চিম গ্যালিলির কিবুটজ কাবরির কাছেই বিস্ফোরকবোঝাই ড্রোনের আঘাতে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। চিকিৎসকদের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, লেবানন থেকে পশ্চিম গ্যালিলিতে কয়েকটি ড্রোন হামলা করা হয়েছে। এ ছাড়া সন্দেহভাজন বেশকিছু ড্রোন ভূপাতিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে গুলি করে ভূপাতিত করা হয়েছে।

এর আগে গতকাল টাইমস অব জানিয়েছে, ইসরায়েলে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। দেশটির অধিকৃত গোলান মালভূমিতে এ হামলা চালানো হয়েছে। এতে দুজন নিহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে দুই ইসরায়েলি নিহত হয়েছেন। সিরিয়ার একটি মহাসড়কে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর এক যোদ্ধা নিহতের জবাবে এ হামলা চালিয়েছে তারা।

ইসরায়েলের জরুরি উদ্ধার পরিষেবা বিভাগ জানিয়েছে, নিহত দুজনের একজন নারী এবং অপরজন পুরুষ। নাফাহ জংশনের পাশ দিয়ে যাওয়ার সময় তাদের গাড়িতে হিজবুল্লাহর রকেট আছড়ে পড়ে। এতে তাদের মৃত্যু হয়। এ নিয়ে হিজবুল্লাহর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১০

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১১

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১২

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৩

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৪

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৫

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৬

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৭

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৮

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৯

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

২০
X