রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১০:৫৮ এএম
অনলাইন সংস্করণ

চুরি যাওয়া এয়ারপড খুঁজতে পাকিস্তানে ব্রিটিশ ইউটিউবার, তারপর...

এয়ারপডস প্রো উদ্ধার করার পর ব্রিটিশ ইউটিউবার লর্ড মাইলস। ছবি : সংগৃহীত
এয়ারপডস প্রো উদ্ধার করার পর ব্রিটিশ ইউটিউবার লর্ড মাইলস। ছবি : সংগৃহীত

দুবাইয়ে এক বছর আগে চুরি হয় ব্রিটিশ ইউটিউবার লর্ড মাইলসের এয়ারপড। আর তা খুঁজতেই পাকিস্তানে ছুটে এলেন তিনি। অ্যাপলের ‘ফাইন্ড মাই’ ফিচারের সাহায্যে খোঁজ পাওয়া সেই ডিভাইস এক বছরের মাথায় পাকিস্তানের ঝেলম শহর থেকে ফিরে পেয়েছেন তিনি।

এনডিটিভির প্রতিবেদনের তথ্য অনুসারে, লর্ড মাইলসের আসল নাম মাইলস রাউটলেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, ঝেলম পুলিশ প্রধান ও ইন্সপেক্টর জেনারেলের সহযোগিতায় তিনি হারানো এয়ারপডস প্রো উদ্ধার করেন।

ঘটনার শুরু ২০২৩ সালে, যখন মাইলস দুবাইয়ে অবস্থান করছিলেন। ভিসার জন্য অপেক্ষাকালে এক হোটেলে অবস্থান করার সময় তিনি লক্ষ্য করেন, তার এয়ারপড নেই। পরে অ্যাপলের ট্র্যাকিং সিস্টেমে দেখা যায়, ডিভাইসটির অবস্থান পাকিস্তানের ঝেলম শহরে, এক রেস্টুরেন্টের কাছাকাছি।

এরপর পাকিস্তানে পৌঁছে স্থানীয় পুলিশের সহায়তায় অভিযান চালান তিনি। মাইলস বলেন, ‘এ ডিভাইসটি এক ভারতীয় নাগরিকের কাছ থেকে কিনেছিলেন এক পাকিস্তানি ব্যক্তি। তিনি জানতেন না এটি চুরি হওয়া। সেই ভারতীয়কে চুরি ও চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।’

এ ঘটনায় সামাজিকমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। ইউটিউবার মাইলস পুরো অনুসন্ধান ভিডিওর মাধ্যমে ধারণ করেন এবং তা অনলাইনে প্রকাশ করেন। ভাইরাল হওয়া টুইটের পরপরই ঝেলম পুলিশ একটি বিশেষ দল গঠন করে। তারা সেসব পরিবারগুলোকে চিহ্নিত করে, যাদের সদস্যরা সম্প্রতি দুবাই থেকে দেশে ফিরেছেন। সেই সূত্র ধরেই উদ্ধার করা হয় ডিভাইসটি।

এয়ারপড হাতে পাওয়ার পর লর্ড মাইলস বলেন, ‘ঝেলম পুলিশ অসাধারণ কাজ করেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’ তাকে রীতিমতো স্থানীয় পর্যায়ে সংবর্ধনা দেওয়া হয় ঝেলমের সেকেন্ড ওয়াইফ রেস্টুরেন্ট-এ।

মাইলস জানান, প্রায় ২০ জন ক্যামেরাম্যান তাকে ঘিরে রেখেছিল। পাকিস্তানের প্রায় সব বড় টিভি চ্যানেল উপস্থিত ছিল সেখানে।

তার এই অভিজ্ঞতা শুধু তার ইউটিউব দর্শকদের মধ্যেই নয়; বরং পাকিস্তানে এবং আন্তর্জাতিক পরিসরেও কৌতূহলের সৃষ্টি করেছে। একটি চুরি যাওয়া ছোট ডিভাইসকে ঘিরে এভাবে দেশ বদলে অভিযান চালানোর ঘটনাকে অনেকেই বলছেন ‘উদ্ভট কিন্তু দারুণ এক রোমাঞ্চ’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X