কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ০৮:৫১ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৪, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষমতায় বসেই ইসরায়েল নিয়ে ফ্রান্সকে হুঁশিয়ারি পেজেশকিয়ানের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত

প্রেসিডেন্টের চেয়ারে বসেই রূপ বদলে ফেলেছেন মাসুদ পেজেশকিয়ান। সংস্কারপন্থি হিসেবে পরিচিত হলেও এখন বেশ চড়া সুরেই কথা বলছেন তিনি। শনিবার অধিকৃত গোলান মালভূমির মাজদাল শামসে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের রকেট হামলা ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে ফুঁসে উঠেছেন তিনি।

এমনকি এ নিয়ে ইসরায়েলকে সতর্কও করে দিয়েছেন পেজেশকিয়ান। শুধু তাই নয়, ফোন করে কড়া ভাষায় কথাও শুনিয়ে দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁকে।

লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের হামলার পর ফুঁসছে ইসরায়েল। এরই মধ্যে লেবাননের অন্তত ৭টি লক্ষবস্তুতে হামলা চালিয়েছে তারা। তারপরও আরও কড়া জবাব দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে তেল আবিব। কিন্তু ইসরায়েলের সে পরিকল্পনা ভয়াবহ পরিণতি নিয়ে আসতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পেজেশকিয়ান।

সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁকে ফোন করে সে কথাই সরাসরি জানিয়ে দিয়েছেন ইরানের নতুন প্রেসিডেন্ট।

জবাবে মাখোঁ বলেন, অস্থিতিশীল পরিবেশ তৈরিকারীদের সহায়তা স্থগিত করার মাধ্যমে লেবানন-ইসরায়েলের মধ্যে উত্তেজনা কমাতে ভূমিকা রাখতে পারে ইরান। ফরাসি প্রেসিডেন্টের দপ্তর থেকে ওই ফোনকলের পর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গোলান মালভূমিতে ওই হামলায় নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। তবে ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ইরানের তৈরি ফালাক-১ রকেট দিয়ে হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা।

লেবাননের দিক থেকে সর্বশেষ চালানো এই হামলার পর প্রতিক্রিয়া দেখিয়েছে যুক্তরাষ্ট্রও। সোমবার বাইডেন প্রশাসন জানিয়েছে, হামলার জবাব দেওয়ার অধিকার রয়েছে ইসরায়েলের। তবে এতে করে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কাও উড়িয়ে দিয়েছে দেশটি।

এ বিষয়ে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কিরবি বলেন, ১০ মাসের বেশি সময় ধরে এসব পূর্বাভাস অতিরঞ্জিত ছিল। এমনকি এ নিয়ে এখনো অতিরঞ্জিত পূর্বাভাস দেওয়া হচ্ছে।

ইসরায়েল ও লেবানন বড় ধরনের সংঘাতে জড়াবে কি না সেটা সময়ই বলে দেবে। কিন্তু এরই মধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা বৈরুতে তাদের ফ্লাইট বাতিল করেছে। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সসহ কয়েকটি দেশ লেবাননে নিজ দেশের নাগরিক ভ্রমণে সতর্কতা জারি করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X