কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ১০:২২ এএম
আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১০:৪৭ এএম
অনলাইন সংস্করণ

নিজেদের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান ওড়াবে তুরস্ক

তুরস্কের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান ‘কান’। ছবি : সংগৃহীত
তুরস্কের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান ‘কান’। ছবি : সংগৃহীত

তুরস্কের তৈরি পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান ‘কান’ আগামী ডিসেম্বরে আকাশে উড়বে বলে জানিয়েছে তুর্কি মহাকাশ শিল্প সংস্থা টিএআই। গত শুক্রবার (২৮ জুলাই) তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এ তথ্য জানিয়েছে।

টিএআইয়ের মহাব্যবস্থাপক টেমেল কোটিল জানান, আগামী ২৭ ডিসেম্বর তুরস্কের আকাশে যুদ্ধবিমান কান ওড়ানো হবে। যদিও এগুলো আরও পাঁচ বছর পর ওড়ানোর কথা ছিল।

আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্ক ১৯১৯ সালের ২৭ ডিসেম্বর আঙ্কারায় আসেন। ঐতিহাসিক এই দিনটির সঙ্গে মিলিয়ে ২৭ ডিসেম্বর তুরস্কের নিজেদের তৈরি যুদ্ধবিমান আকাশে ওড়ানো হবে।

আরও পড়ুন : ১৩ বছর পর কূটনৈতিক সম্পর্ক জোড়া লাগাল তুরস্ক-মিসর

কোটিল বলেন, ২০১৬ সালে যুদ্ধবিমান কান তৈরির প্রকল্প শুরু হয়েছিল। ২০২৮ সাল নাগাদ এ বিমানগুলো তুর্কি বিমানবাহিনীর কাছে হস্তান্তর করার ছিল। তবে নির্মাণ প্রক্রিয়া আমাদের প্রত্যাশার চেয়ে আগেই শেষ হয়ে গেছে।

২১ মিটার লম্বা ও দুই ইঞ্জিনবিশিষ্ট এই যুদ্ধবিমানগুলো সর্বোচ্চ ২ হাজার ২২২ কিলোমিটার গতিতে চলাচল করতে পারে। এ ছাড়া অত্যাধুনিক এসব যুদ্ধবিমানে উচ্চ সচেতনতা প্রযুক্তি, যুদ্ধক্ষেত্রে ক্ষয়ক্ষতি শনাক্তকরণ, অপটিমাইজড পাইলট ওয়ার্কলোড, নতুন প্রজন্মের মিশন সিস্টেম, নির্ভুলভাবে শত্রুঘাঁটিতে আঘাত হানার সক্ষমতা ও অস্ত্র মজুতকরণ ব্যবস্থা রয়েছে।

বর্তমানে তুরস্কের বিমান বহরে অন্যতম জায়গা দখল করে রেখেছে যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান। তবে মার্কিন এসব যুদ্ধবিমান পুরোনো হয়ে যাওয়ায় পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কান নিয়ে এলো রিসেপ তাইয়েপ এরদোয়ানের দেশ তুরস্ক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১০

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১১

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১২

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৩

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৪

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৫

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৬

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৭

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৮

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৯

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

২০
X