কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ০১:০২ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের হামলার পর নেতানিয়াহুর প্রতিক্রিয়া

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইসরায়েলের মাটিতে দ্বিতীয়বারের মতো সরাসরি হামলা চালিয়েছে ইরান। এবার ১৮০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলিদের বুকে কাঁপন ধরায় তেহরান। এরপর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতির উদ্দেশ্যে ভাষণ দেন।

তিনি বলেন, ইরান আবারও শত শত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলকে আক্রমণ করেছে। এই হামলা ব্যর্থ হয়েছে। এটি প্রতিহত করা সম্ভব হয়েছে কারণ আমাদের আছে বিশ্বের সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। প্রতিরক্ষা বাহিনী আইডিএফ-কে এই অসাধারণ সাফল্যের জন্য প্রশংসা করি। একইসঙ্গে, সতর্কতা এবং দায়িত্ববোধের জন্য ইসরায়েলের নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা। আমি যুক্তরাষ্ট্রকেও আমাদের প্রতিরক্ষামূলক প্রচেষ্টায় সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ জানাই।

নেতানিয়াহু আরও বলেন, ইরান একটি বড় ভুল করেছে, এর মূল্য দিতে হবে। তেহরান আমাদের আত্মরক্ষা এবং শত্রুদের থেকে প্রতিশোধ নেওয়ার দৃঢ়তা অনুধাবন করতে পারেনি। সিনওয়ার এবং দেইফও না, নাসরাল্লাহ বা মোহসেনও তা পারেনি। সম্ভবত তাদের কেউ পারেনি। কিন্তু তারা শিগগিরই বুঝবে। আমরা সেই নীতি মেনে চলব যা আমরা স্থির করেছি; যারা আমাদের আক্রমণ করবে, আমরা তাদের আক্রমণ করব। এই নীতি সত্য যেখানে আমরা শয়তানের অক্ষের বিরুদ্ধে লড়াই করছি। এটি গাজা, লেবানন, ইয়েমেন এবং সিরিয়াতেও সত্য এবং এটি ইরানেও সত্য। আমরা সর্বত্র শয়তানের অক্ষের বিরুদ্ধে লড়াই করছি, দক্ষিণ লেবানন ও গাজায় যেখানে আমাদের বীর সৈন্যরা সক্রিয় রয়েছে।

বিশ্ব শক্তিকে আহ্বান জানিয়ে তিনি বলেন, আগের যে কোনো সময়ের চেয়ে বেশি, বিশ্ব শক্তিগুলোকে একত্রিত হতে হবে এবং আয়াতুল্লাহদের অন্ধকার শাসনের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করতে হবে, যা আমাদের অঞ্চলের সন্ত্রাস ও অশুভতার মূল উৎস। তাদের ইসরায়েলের পাশে দাঁড়াতে হবে। রোশ হাসানাহের প্রাক্কালে আমি আপনাদের বলছি, ইসরায়েলের নাগরিকগণ; ইসরায়েল অগ্রগতির পথে রয়েছে এবং শয়তানের অক্ষ পিছিয়ে যাচ্ছে। আমরা আমাদের লক্ষ্য অর্জনের জন্য যা করা প্রয়োজন তা করব।

নেতানিয়াহু গাজায় বন্দিদের ফিরিয়ে আনা, ইসরায়েলের অস্তিত্ব রক্ষা এবং দেশটির ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য যে কোনো পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরান ইসরায়েল হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X