কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ০৩:২২ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের পরমাণু কেন্দ্রে হামলায় সমর্থন দেবে কি যুক্তরাষ্ট্র?

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইরানের ক্ষেপণাস্ত্র। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইরানের ক্ষেপণাস্ত্র। ছবি : সংগৃহীত

পাল্টাপাল্টি হামলার উত্তেজনায় এবার ইরানের পরমাণু কর্মসূচিতে ইসরায়েলের হামলা চালানো নিয়ে বাড়ছে জল্পনা-কল্পনা। এ নিয়ে অনেকের প্রশ্ন- মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালানোর পক্ষে না কি বিপক্ষে?

এ নিয়ে বুধবার (০২ অক্টোবর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পারমাণবিক কোনো কেন্দ্র হামলা চালানোর পক্ষে নন।

গেল ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। চলমান উত্তেজনার মধ্যে গেল মঙ্গলবার তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর জেরে প্রতিশোধমূলক জবাব দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে ইসরায়েল। মার্কিন প্রশাসনও বলছে, ইরানকে চরম মূল্য দিতে হবে।

বুধবার সাংবাদিকরা মার্কিন প্রেসিডেন্টের কাছে জানতে চান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুক্ত সামরিক কেন্দ্রে ইসরায়েলের সম্ভাব্য হামলা সমর্থন করেন কি না। জবাবে বাইডেন ‘না’ সূচক উত্তর দেন।

বাইডেন সাংবাদিকদের জানান, ইসরায়েলের সঙ্গে আলোচনা করে তিনি জানবেন, তেল আবিব কী করতে যাচ্ছে। বলেন, সাতটি দেশ সবাই সম্মত যে ইসরায়েলের প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে তবে আনুপাতিক প্রতিক্রিয়া দেখানো উচিত।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করবে ওয়াশিংটন। এ বিষয়ে তিনি শিগগিরই নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরান ইসরায়েল হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

পর্তুগালের একাদশ ঘোষণা

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১০

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১১

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১২

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৩

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৪

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৫

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১৬

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১৭

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

১৮

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

১৯

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

২০
X