কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ০৮:২১ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি সেনাদের ওপর রকেট-ক্ষেপণাস্ত্র হামলা লেবাননের

ইসরায়েলি বাহিনীর সেনারা। ছবি : সংগৃহীত
ইসরায়েলি বাহিনীর সেনারা। ছবি : সংগৃহীত

ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। ইসরায়েলের অন্তত তিন এলাকায় এ হামলা চালানো হয়েছে।

মঙ্গলবার (০৮ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হিজবুল্লাহ জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের শ্লোমি, হানিতা এবং মার্জে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, লেবাননের যোদ্ধাদের এ হামলায় এসব অঞ্চলে সাইরেন বেজে উঠেছে। তবে তাৎক্ষণিকভাবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে হিজবুল্লাহ তেল আবিবে ইসরায়েলের গ্যালিলট ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করে। এলাকাটিতে ইসরায়েলের গোয়েন্দা ইউনিট ৮২০০ এর সদর দপ্তর রয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইস্রায়েলে পাঁচটি রকেট উৎক্ষেপণ শনাক্ত করেছে এবং তাদের কয়েকটিকে আটকানো হয়েছে। এছাড়া বাকিগুলো খোলা জায়গায় পতিত হয়েছে।

এর আগে রোববার (০৬ অক্টোবর) আইডিএফ জানিয়েছে, স্থল অভিযান চলাকালে রোববার তারা লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের ১৫০টির বেশি নিশানায় হামলা চালিয়েছে। এছাড়া তারা হিজবুল্লাহর শক্ত ঘাঁটি দাহিয়েহের বেশ কয়েকটি ভবনের কাছাকাছি বেসামরিক লোকদের জন্য আরও সরিয়ে নেওয়ার আদেশ জারি করেছে। এ এলাকাটি লেবাননের দক্ষিণাঞ্চলে অবস্থিত।

সামরিক বাহিনী জানিয়েছে, প্রতিরক্ষা বাহিনীর ৯৮ এবং ৩৬ ডিভিশনের সঙ্গে সেনারা অভিযান চালিয়ে অস্ত্রাগার টানেল ও হিজবুল্লাহর অন্যান্য স্থাপনা ধ্বংস করে দিয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন গ্রামে এ হামলা চালানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ দিন হিজবুল্লাহর সেনাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ হয়েছে। এছাড়া তাদের ও তাদের স্থাপনাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।

এদিকে বিবিসির এক বিশ্লেষনে বলা হয়েছে, সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য। গত এক বছরে বিশ্বে অনেক বিপদের মুহূর্ত এসেছে। তবে এবারেরটি সব চেয়ে ভয়াবহ। গত সাত দিনের মধ্যে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। লেবাননে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল। ইরান প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েলে। তেহরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে তেল আবিব।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা ও আঞ্চলিক শক্তিগুলো উত্তেজনা কমানোর জন্য চাপ দিচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে।

শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭–এর পক্ষ থেকে সব পক্ষকে ধৈর্য ধরতে বলা হয়েছে; কিন্তু এখন পর্যন্ত সব প্রচেষ্টা ব্যর্থ। আগের যে কোনো সময়ের চেয়ে মধ্যপ্রাচ্য সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে চলে এসেছে। গত এক সপ্তাহে ঘটে যাওয়া এসব ঘটনার কারণে মূলত এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যায় লেবাননের বৈরুতে গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় ইসরায়েল বোমা হামলা চালায়। সেখানে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটে। অনেক আবাসিক ভবন ধসে পড়ে। মাটিতে বড় গর্ত সৃষ্টি হয়। আকাশ ধুলাবালি ও ধোঁয়ায় ভরে ওঠে। পুরো লেবানন থেকে ওই দৃশ্য দেখা যায়। এ হামলা হয় মাটির নিচে থাকা হিজবুল্লাহর বাংকার লক্ষ্য করে। এ হামলায় নিহত হন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ। ইসরায়েলের এক সপ্তাহ ধরে চালানো হামলায় ৫০০ জনের বেশি মানুষ নিহত হওয়ার পর নাসরুল্লাহর মৃত্যুর খবর আসে।

তারও এক সপ্তাহ আগে এই সশস্ত্র গোষ্ঠীটিকে লক্ষ্য করে পর পর অসংখ্য ওয়াকি-টকি এবং পেজার বিস্ফোরণ ঘটনো হয়। এতে কমপক্ষে ৩২ জন নিহত এবং তিন হাজার জনের বেশি মানুষ আহত হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরান ইসরায়েল হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X