কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ০১:৫৯ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ০২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

শত শত কোটি টাকা দিয়ে মার্কিন অস্ত্র কিনছে দুই আরব দেশ

অস্ত্র উৎপাদন বিক্রিতে বিশ্বের এক নম্বর দেশ আমেরিকা। ছবি : সংগৃহীত
অস্ত্র উৎপাদন বিক্রিতে বিশ্বের এক নম্বর দেশ আমেরিকা। ছবি : সংগৃহীত

প্রতিবেশীদের ওপর যুদ্ধ চাপিয়ে নিজেও অস্বস্তিতে আছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা অস্ত্র দিয়ে তারা নিরীহ মানুষ মারছে। এবার মধ্যপ্রাচ্যের আরও দুটি দেশের কাছে শত শত কোটি টাকার অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

২০১৫ সালে ইয়েমেনে হামলা করে বসে সৌদি আরব। দেশটির নির্বাচিত সরকারকে হটিয়ে বিদ্রোহী ক্ষমতা দখলের পর এমন অভিযান নামে রিয়াদ। সানার গৃহযুদ্ধে সৌদি একাই নামেনি। পাশে পেয়েছিল মিত্র দেশ সংযুক্ত আরব আমিরাতকে। এবার এই দুই দেশের কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ওই অস্ত্র বিক্রির ঘোষণা দেয়। আল আরাবিয়া জানিয়েছে, এই দুই দেশের কাছে ২২৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র। সৌদি ও আমিরাতের কাছে কী ধরনের অস্ত্র বিক্রি করা হতে পারে, তা পৃথক এক বিবৃতিতে জানিয়েছে পেন্টাগন।

ওই বিবৃতিতে বলা হয়, মার্কিন পররাষ্ট্র দপ্তর AIM-9X Block II Sidewinder Tactical Missiles বিক্রির অনুমোদন দিয়েছে। এর সঙ্গে আরও কিছু যন্ত্রপাতিও কিনতে পারবে রিয়াদ ও আবুধাবি। এজন্য তাদের ঢালতে হবে প্রায় ২৫ কোটি ১৮ লাখ ডলার।

এর বাইরেও AGM-114R3 Hellfire II missiles কিনতে পারবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। এগুলোর পাশাপাশি অন্যান্য লজিস্টিক সাপোর্ট কিনতে খরচ হবে ৬৫ কোটি ৫০ লাখ ডলার। এ ছাড়া বিভিন্ন ধরনের ট্যাংক, মেশিন গান ও ট্যাংক বিধ্বংসীও অস্ত্রও কিনতে পারবে রিয়াদ ও আবুধাবি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X