কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ০১:০৬ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলার দায় নিল প্রতিরোধ যোদ্ধারা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এবার এই হামলা নিয়ে মুখ খুলল গোষ্ঠীটি। মঙ্গলবার (২২ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে হিজবুল্লাহর মিডিয়া অফিসের প্রধান মোহাম্মদ আফিফ ওই হামলার বিষয়ে কথা বলেন।

তিনি জানান, নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে তারাই হামলা চালিয়েছেন। আগের হামলায় নেতানিয়াহু আহত না হলেও আগামী দিনে তা ঘটবে। এর মাধ্যমে হিজবুল্লাহ ভবিষ্যতে একই ধরনের হামলা চালাতে পারে বলে ইঙ্গিত দেন আফিফ। যুদ্ধ চলতে থাকা অবস্থায় ইসরায়েলের সঙ্গে কোনো আলোচনা হবে না। কিছু হিজবুল্লাহ যোদ্ধাকে ইসরায়েলি সেনাবাহিনী বন্দি করেছে বলেও জানান হিজবুল্লাহর এই নেতা।

এর আগে গেল শনিবার লেবানন থেকে ছোড়া একটি ড্রোন তেল আবিবের উত্তরে সিজারিয়ায় নেতানিয়াহুর বাসভবনে আঘাত হানে। তবে এ সময় নেতানিয়াহু, তার স্ত্রী এবং পরিবার ওই বাসায় ছিলেন না। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ ছাড়া ওইদিনই আরও দুটি ড্রোন ভূপাতিত করার কথা জানায় ইসরায়েলি সেনাবাহিনী। পরে ইসরায়েলি সেনাবাহিনী ও নেতানিয়াহুর দপ্তর থেকে ড্রোন হামলার সত্যতা নিশ্চিত করা হয়। তাতে বলা হয়, লেবানন থেকে তিনটি ড্রোন ছোড়া হয়েছিল এবং এটি সরাসরি নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়িতে আঘাত হানে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

১০

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

১১

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১২

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১৩

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১৪

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৫

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৬

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৭

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৮

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৯

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

২০
X