কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ০৯:১৩ এএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০৯:৩০ এএম
অনলাইন সংস্করণ

দামেস্কে ইসরায়েলের হামলা, সিরিয়ার ৪ সেনা নিহত

সিরিয়ার রাজধানী দামেস্কের দৃশ্য। ছবি : সংগৃহীত
সিরিয়ার রাজধানী দামেস্কের দৃশ্য। ছবি : সংগৃহীত

গভীর রাতে সিরিয়ার রাজধানী দামেস্কে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এতে চারজন নিহত হয়েছেন এবং চারজন আহত হয়েছেন।

সোমবার (৭ আগস্ট) সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে— সিরিয়ার সামরিক সূত্র জানিয়েছে, সোমবার গভীর রাত ২টা ২০ মিনিটের দিকে সিরিয়ার দখলকৃত গোলান মালভূমির দিক থেকে আকাশপথে মিসাইল হামলা করে ইসরায়েল। এতে দামেস্ক শহরের আশপাশের কিছু পয়েন্টকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, হামলার ঘটনায় নিহত চারজনই সিরিয়ার সেনাসদস্য।

এ হামলায় অবকাঠামোগত ক্ষতি হয়েছে বলে জানায় সামরিক সূত্রটি।

তবে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি কয়েকটি ক্ষেপণাস্ত্র আটকে দিতে পেরেছে। যে কারণে ক্ষয়ক্ষতি কম হয়েছে বলে সামরিক ওই সূত্রটি দাবি করেছে।

উল্লেখ্য, ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল এই দেশটির অভ্যন্তরে শত শত বিমান হামলা চালিয়েছে। সরকারি নানা স্থাপনার পাশাপাশি মিত্র ইরান-সমর্থিত বাহিনী এবং হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ড মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

১০

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১১

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১২

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৩

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৪

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৫

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৬

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৭

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৮

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৯

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

২০
X