কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ক্লান্তি-অবসাদে ভুগছেন ইসরায়েলের রিজার্ভ সেনারা

ইসরায়েলের প্রতিরক্ষাবাহিনী। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রতিরক্ষাবাহিনী। ছবি : সংগৃহীত

দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে চলা গাজা যুদ্ধে বিধ্বস্ত হয়ে পড়েছে ইসরায়েলি সেনারা। এরই মধ্যে লেবাননে নতুন করে যুদ্ধ শুরু হওয়ায় নিজেদের মনোবল ধরে রাখতে হিমশিম খেতে হচ্ছে ইহুদিবাদী সেনাসদস্যদের। শুধু তাই নয় সেনা সংখ্যা ও যুদ্ধের প্রস্তুতি নিয়ে উঠে আসছে নানা নেতিবাচক খবর, যার কোনো তোয়াক্কাই করছে না নেতানিয়াহু প্রশাসন। এমন পরিস্থিতি গাজা ও লেবাননে ইসরায়েলকে ভয়াবহ হুমকির মুখে ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, এক বছরেরও বেশি সময় ধরে গাজায় অভিযানরত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সংরক্ষিত সেনারা ক্লান্তি ও অবসাদে ভুগছেন। এর মধ্যে লেবাননের সঙ্গে নতুন যুদ্ধ শুরু হওয়াটা তাদের হতাশা আরও বাড়িয়ে দিয়েছে। গেল বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাস যোদ্ধাদের অতর্কিত হামলার পর উপত্যকাটিতে সামরিক অভিযান শুরু করে আইডিএফ। এখন পর্যন্ত এ যুদ্ধে অংশ নেওয়ার জন্য তলব করা হয় অন্তত ৩ লাখ রিজার্ভ সেনাসদস্য।

প্রতিবেদনে বলা হয়, গাজা যুদ্ধে অংশ নেওয়া রিজার্ভ সেনাদের ১৮ শতাংশের বয়স ৪০ বছরের ওপরে। যাদের মূলত সামরিক কর্মকাণ্ড থেকে অব্যাহতি নেওয়ার কথা। ইসরায়েলের ১৮ বছরের ওপর সকলের জন্যই সামরিক বাহিনীতে যোগ দেওয়া বাধ্যতামূলক যদিও কিছু ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়। এর মধ্যে লেবানন ফ্রন্টে নতুন করে যুদ্ধ শুরু হওয়ায় অনেকেই নিজেদের ক্লান্তি ও হতাশার কথা প্রকাশ করতে শুরু করেছেন।

কয়েক দিন আগে ইসরায়েলি রিজার্ভ ফোর্সের সদস্য এরিয়েল সেরি লেভি সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা এক পোস্টে জানান, সেনারা হতাশায় ডুবে যাচ্ছি। এই যুদ্ধ শেষ করা উচিত, কারণ সংরক্ষিত বিভাগের সদস্যরা কেউই নিয়মিত সেনাসদস্য নয়। তারা সবসময়ই ইসরায়েলের সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে প্রস্তুত, কিন্তু এখন, এই মুহূর্তে তারা সত্যিই ক্লান্ত।

সম্প্রতি সংরক্ষিত সেনাদের থেকে বেশ কয়েকজনকে অব্যাহতি দিয়েছে আইডিএফ। তেমনই একজন সেনাসদস্য নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানান, তিনি খুবই ক্লান্ত ছিলেন। যুদ্ধের ভয়াবহতায় হাঁপিয়ে উঠছিলেন। স্বাভাবিকভাবেই কাজে তার প্রভাব পরছিল। মূলত এ কারণেই তোকে অব্যাহতি দেওয়া হয়েছে। অবশ্য ব্যতিক্রমীও রয়েছেন অনেক। ৫২ বছর বয়সী ডেভিড জেনৌ তাদের মধ্যেই একজন। ইসরায়েলি বাহিনীর সেনা হিসেবে ২৫০ দিন দায়িত্ব পালনের পর বর্তমানে ছুটিতে আছেন ডেভিড। কিছুদিনের মধ্যে লেবাননে যাওয়ার কথা রয়েছে তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

১০

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

১১

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

১২

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

১৩

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

১৪

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১৫

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

১৬

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১৭

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১৮

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১৯

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

২০
X