কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২০ এএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৯:০৬ এএম
অনলাইন সংস্করণ

গাজায় নিহত জিম্মিদের সংখ্যা জানাল ফিলিস্তিনি যোদ্ধারা

জিম্মিদের ফেরাতে স্বজনদের বিক্ষোভ। ছবি : সংগৃহীত
জিম্মিদের ফেরাতে স্বজনদের বিক্ষোভ। ছবি : সংগৃহীত

গাজায় এক বছরের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির এ হামলায় গাজায় বেশ কয়েকজন জিম্মি নিহত হয়েছেন। নিহত এসব জিম্মিদের সংখ্যা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস।

সোমবার (০২ ডিসেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হামাস জানিয়েছে, গত ১৪ মাসে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে গাজায় ৩৩ জিম্মি নিহত হয়েছেন। হামাসের পক্ষ থেকে নিহতের তথ্য জানানো হলেও তাদের জাতীয়তা বা পরিচয় জানানো হয়নি।

গোষ্ঠীটি জানিয়েছে, এছাড়া আরও অনেকে নিখোঁজ রয়েছেন। বিবৃতিতে ইসরায়েলকে উদ্দেশ্য করে বলা হয়েছে, আপনাদের পাগলামির কারণে আপনারা আপনাদের জিম্মিদের চিরতরে হারাতে পারেন। দেরি হওয়ার আগে যা করার করুন।

প্রতিবেদনে বলা হয়েছে, এরপর হামাস একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে জিম্মিদের কখন কোথায় আর কিভাবে হত্যা করা হয়েছে তার বর্ণনা দেওয়া হয়েছে।

হামাসের পক্ষ থেকে জিম্মিদের নিয়ে বিবৃতি দেওয়া হলেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সামরিক বাহিনী। ত

গাজায় যুদ্ধবিরতির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে মিসরসহ মিত্র দেশগুলো। হামাস গাজায় যুদ্ধ বন্ধ ও বাকি জিম্মিদের মুক্তির জন্য গাজা থেকে ইসরায়েলি বাহিনীকে সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চলবে।

ইসরায়েলের তথ্যানুসারে, গত বছরের ৭ অক্টোবরে হামাসের হামলায় ইসরায়েলে এক হাজার ২০০ জন নিহত হয়েছেন। এ সময় গোষ্ঠীটি ২৫০ জনের বেশি লোককে জিম্মি করে।

অন্যদিকে ইসরায়েলি হামলায় গাজায় ৪৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া তাদের হামলার কারণে বাস্তুচ্যুত হয়েছেন গাজার বেশিরভাগ মানুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

১০

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

১১

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১২

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১৩

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১৪

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১৫

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৬

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

১৭

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

১৮

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

১৯

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X