কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

‘সিরিয়ার উদ্দেশ্যে রুশ যুদ্ধজাহাজ’ নিয়ে মুখ খুলল রাশিয়া

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

সিরিয়ায় বাশার আল আসাদের প্রায় দুই যুগের শাসনের অবসান ঘটেছে। মাত্র দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে সিরিয়ার শাসনক্ষমতা নিজেদের দখলে নিয়েছে বিদ্রোহীরা। মধ্যপ্রাচ্যের এ দেশটিতে রুশ বাহিনীর উপস্থিতি রয়েছে। এমনকি রুশ বাহিনীর প্রত্যক্ষ মদদে ক্ষমতার শেষ এক দশক মসনদ আঁকড়ে ছিলেন বাশার আসাদ।

কিন্তু এবার আর শেষ রক্ষা হয়নি। আল কায়েদার সঙ্গে সম্পৃক্ততা থাকা হায়াত তাহরির আল শাস, বাশার আসাদকে হটানোর মিশনে নামে। তাদের সঙ্গে যুক্ত হয় সুন্নিপন্থি আরও বেশ কয়েকটি বিদ্রোহী গ্রুপ। এরপর পতন শুরু হয় বাশার আসাদ সরকারের একের পর এক দুর্গের।

রুশ বাহিনীও তাদের ঠেকাতে ব্যর্থ হয়। এমনকি যে দৃশ্য সামনে আসছে, তাতে সিরীয় বাহিনীর নিষ্ক্রিয়তাও ফুটে উঠছে। মধ্যপ্রাচ্যে নিজের পরম মিত্রের এমন পরিণতি হবে, তা হয়তো একটুও আঁচ করতে পারেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাই অনেকটা চোখের পলকেই পতন ঘটে সিরিয়া সরকারের।

গেল সপ্তাহে শোনা যায়, সিরিয়ার তারতাস বন্দর ছেড়েছে রাশিয়ার নৌবাহিনীর জাহাজ। তবে এবার এই ইস্যুতে মুখ খুলেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রুশ জাহাজ তারতাস নৌঁঘাটি ছেড়ে যায়নি। বরং সোশ্যাল মিডিয়া যা ছড়াচ্ছে তা গুজব।

রোববার ইরান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে এমন মন্তব্য করেন তিনি। ল্যাভরভ বলেন, ভূমধ্যসাগরে সামরিক মহড়া অনুষ্ঠিত হচ্ছে। স্যাটেলাইট ইমেজ হয়তো এটাকে অন্য কিছু ভেবে নিয়েছিল। তবে তিন দেশে শীর্ষ কূটনীতিকের এ আলোচনায় কোনো ফল আসার আগে পতন ঘটে সিরিয়া সরকারের।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১০

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১১

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১২

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১৩

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১৪

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১৫

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৬

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৭

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৮

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৯

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

২০
X