কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

মসজিদ আল-হারামে এক দিনে ৩০ লাখ মুসল্লির নামাজ আদায়

সৌদি আরবের মসজিদ আল-হারাম যা মক্কা গ্র্যান্ড মসজিদ নামেও পরিচিত। ছবি : সংগৃহীত
সৌদি আরবের মসজিদ আল-হারাম যা মক্কা গ্র্যান্ড মসজিদ নামেও পরিচিত। ছবি : সংগৃহীত

সৌদি আরব ইসলাম ধর্মাবলম্বীদের জন্য তীর্থের জায়গা। এই দেশের পবিত্র মক্কা শহরে অবস্থিত মুসলমানদের কিবলা কাবা শরিফ এবং ‘মদিনা’ নবীর শহর হিসেবে পরিচিত। ফলে মক্কা এবং মদিনা ইসলাম ধর্মাবলম্বীদের জন্য আধ্যাত্মিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর পবিত্র রমজান মাসে এই তীর্থের শহরগুলোতে বাড়ে ধর্মভীরু মানুষের সংখ্যা।

মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, পবিত্র রমজান মাসে সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদে (পবিত্র কারাবা শরিফ সংলগ্ন মসজিদ) মুসল্লির সংখ্যা রেকর্ড পরিমাণ বাড়ছে। রমজানের ২২তম দিন থেকে ২৩তম রাত পর্যন্ত ৩০ লাখেরও বেশি মুসল্লি একত্রিত হয়ে এই মসজিদে নামাজ আদায় করেছেন, যা এ মৌসুমের অন্যতম বৃহৎ সমাবেশ।

তথ্য অনুযায়ী, ফজরের নামাজে ৫ লাখ ৯২ হাজার ১০০ মুসল্লি, জোহরে ৫ লাখ ১৮ হাজার, আসরে ৫ লাখ ৪৭ হাজার ৭০০, মাগরিবে ৭ লাভ ১০ হাজার ৫০০ মুসল্লি এবং এশা ও তারাবিহতে ৭ লাখ ৩২ হাজার ৭০০ মুসল্লি ছিলেন।

এছাড়া, মসজিদের প্রধান প্রবেশদ্বারগুলোর মাধ্যমে ৬ লাখ ৬২ হাজার ৫০০ ওমরাহ পালনকারী প্রবেশ করেছেন। এত বিশাল সংখ্যক মুসল্লির উপস্থিতির অন্যতম কারণ হলো লাইলাতুল কদর পাওয়ার আশা।

ইসলামি বিশ্বাস অনুযায়ী, শেষ দশকের বিজোড় রাতগুলোর মধ্যে লাইলাতুল কদর থাকার সম্ভাবনা বেশি, যা এক হাজার মাসের চেয়েও বেশি ফজিলতপূর্ণ। এই বিশেষ রাতের বরকত লাভের আশায় অনেক মুসল্লি ইচ্ছাকৃতভাবে গ্র্যান্ড মসজিদে নামাজ আদায় করতে আসেন।

খবরে বলা হয়, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় মুসল্লিদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে উন্নত ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা ও ডিজিটাল পর্যবেক্ষণ প্রযুক্তি ব্যবহার করছে। এতে মসজিদের বিশাল পরিসরে চলাচল সহজ এবং সুশৃঙ্খল রাখা সম্ভব হচ্ছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফাইনাল নিয়ে ‘জ্যোতিষী’ শান্তর ভবিষ্যদ্বাণী

কুমিল্লায় হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শনে ড. মিজানুর রহমান আজহারি

বিসিবির ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব হলেন দেলোয়ার হোসেন

ঢাকা রেসিডেনসিয়াল কলেজে জুলাই স্মরণে প্রামাণ্যচিত্র ‘আলোর পথযাত্রী’ অনুষ্ঠিত

‘স্ত্রীকে মেরে’ পালাচ্ছিলেন বিদেশে, ধরা ইমিগ্রেশনে 

রাতের আঁধারে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ

সহজ ম্যাচ ‘কঠিন’ করে জিতে সিরিজ নিজেদের করে নিল টাইগাররা

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, পাঁচ দিন পর মাদ্রাসাছাত্রের মৃত্যু

হরমুজ প্রণালিতে সব ধরনের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা

মাদক ব্যবসায়ীকে আটক, তোপের মুখে হাতকড়া খুলে দিল পুলিশ

১০

বিয়ে বাড়িতে অ্যালকোহল পান করে দুজনের মৃত্যু

১১

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাল নটর ডেম বিশ্ববিদ্যালয়

১২

সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে মিলল ২০ লাখ টাকার ঘড়ি ও শত শত কোট-টাই

১৩

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সংকলন প্রকাশ করবে ঢাবি প্রশাসন, লেখা আহ্বান

১৪

বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির আত্মহত্যা

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. সাদাত

১৬

বগুড়ায় যমুনা নদীর পানি বৃদ্ধি, পানির নিচে নিম্নাঞ্চলের ফসল

১৭

জনগণের রায়ের সঙ্গে আপস নয়: জামায়াত আমির

১৮

সরকার জনগণের বিশ্বাস ভঙ্গ করেছে : জালালুদ্দীন আহমদ

১৯

স্কুলছাত্রকে গাছে বেঁধে নির্যাতন, থানায় অভিযোগ করায় বাবার ওপর হামলা

২০
X