কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

গাজার শাসনভার নিয়ে ফ্রান্সের নতুন বার্তা

নেতানিয়াহুর সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। ছবি : সংগৃহীত
নেতানিয়াহুর সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার শাসনভার নিয়ে নতুন মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। তিনি বলেন, গাজা উপত্যকার শাসনভার হামাস বা ইসরায়েল- কোনো পক্ষের হাতে থাকবে না।

সোমবার (৭ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ম্যাখোঁ বলেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস বা ইসরায়েল কোনো পক্ষের হাতে গাজার শাসনভার থাকবে না। তিনি গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা ও যুদ্ধবিরতি লঙ্ঘনের নিন্দা জানিয়ে জিম্মিদের নিঃশর্ত মুক্তি এবং যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানান। মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে কায়রোতে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, গাজা বা পশ্চিম তীরে কোনো জনগোষ্ঠীকে জোরপূর্বক স্থানান্তর বা অঞ্চল দখলের চেষ্টা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং এ অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি- যার মধ্যে ইসরায়েলও অন্তর্ভুক্ত।

তিনি আরব দেশগুলোর প্রস্তাবিত গাজা পুনর্গঠন পরিকল্পনাকে সমর্থন জানিয়ে বলেন, এটি গাজাবাসীর জন্য বাস্তবসম্মত সহায়তা এবং নতুন প্রশাসনের পথ প্রশস্ত করবে। তবে গাজার শাসনে হামাসের ভূমিকা থাকবে না, ইসরায়েলেরও নয়।

গত ৪ মার্চ আরব দেশগুলোর উত্থাপিত এই পরিকল্পনায় গাজায় মানবিক সহায়তা জোরদার, অবকাঠামো পুনর্নির্মাণ এবং আন্তর্জাতিক তত্ত্বাবধানে রাজনৈতিক সমাধানের প্রস্তাব করা হয়েছে। গত ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় এ পর্যন্ত ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের কর্মকাণ্ডের সমালোচনা করলেও যুক্তরাষ্ট্রসহ কয়েকটি পশ্চিমা দেশ তাদের সমর্থন অব্যাহত রেখেছে।

ম্যাখোঁর এই বক্তব্য ফ্রান্সের মধ্যপ্রাচ্য নীতিতে নতুন মাত্রা যোগ করল বলে বিশ্লেষকদের ধারণা। গাজার ভবিষ্যৎ প্রশ্নে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন, হামাসের উৎখাতের পর গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণে ইসরায়েলের ভূমিকা থাকবে। তবে ম্যাখোঁর মন্তব্যে তা প্রত্যাখ্যানের ইঙ্গিত মিলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদন্ত কর্মকর্তার জবানবন্দি / তাইম হত্যায় যেভাবে আসামি করা হয় ১১ পুলিশ সদস্যকে

পুশইনের চেষ্টা বিএসএফের, পুশআউট বিজিবির

সব মামলায় জামিন আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে টানা চতুর্থ দিনে বাড়ল স্বর্ণের দাম

সুপ্রিম কোর্ট সচিবালয় : আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

বিয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন জন্মনিবন্ধন

বিশ্বরেকর্ড গড়ল কেপ ভার্দে

নামাজে রুকু না পেলে অধিকাংশ মানুষ যে ভুল করেন

মুন্সীগঞ্জে যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ১

ম্যাচের পরই ইরানকে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হয়েছে, দাবি কোচের

১০

মাদককাণ্ডে জাবির ২ নারী শিক্ষার্থী বহিষ্কার

১১

৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন একনেকে

১২

সংঘবদ্ধ ধর্ষণ / নিশামনি হত্যার নতুন তথ্য দিল পুলিশ

১৩

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলমান : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৪

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের নেতৃত্ব সম্মাননা অনুষ্ঠিত

১৫

নরসিংদীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ 

১৬

জি-৭ সম্মেলন, ইরান চুক্তির পর ইউক্রেন যুদ্ধ বন্ধে নজর

১৭

ইসলামী ব্যাংক নিয়ে ৭ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা 

১৮

গণপিটুনির পর এবার বিএনপির সেই দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত

১৯

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

২০
X