কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

পেটে গুলিবিদ্ধ ছেলেকে রাস্তায় ফেলে পালাতে বাধ্য হন মা

গাজার শুজাইয়া এলাকা থেকে পালাচ্ছেন বাসিন্দারা। ছবি : সংগৃহীত
গাজার শুজাইয়া এলাকা থেকে পালাচ্ছেন বাসিন্দারা। ছবি : সংগৃহীত

গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন। যে যার মতো শেষ সম্বল হাতে নিয়ে ইসরায়েলি বাহিনীকে পেছনে ফেলার চেষ্টায় মরিয়া। হেঁটে চলা এ কাফেলায় আছেন শিশু থেকে বৃদ্ধ, তরুণ থেকে যুবক, এমনকি অন্তঃসত্ত্বা নারী। বুকভরা আর্তনাদ থাকলেও সবাই নিশ্চুপ। অজানা ভয়ে পেছনে তাকানোও যেন মানা।

কিন্তু মধ্য বয়স্ক এক নারী অঝোরে কাঁদছেন এবং বারবার পেছন ঘুরে ফেলে আসা পথে তাকাচ্ছেন। একপর্যায়ে তিনি মাঝ রাস্তায় থমকে দাঁড়ান। বাস্তুচ্যুতদের ভিড় তাকে এড়িয়ে সামনে এগোচ্ছে। যেন কেউ কারও নয়। কারণ, কে কাকে সান্ত্বনা দেবে? গোটা গাজাবাসীই যে কান্নারত।

যাই হোক, ক্যামেরা হাতে থাকা কোনো এক ব্যক্তি ওই নারীকে এড়াতে পারেননি। তিনি একা দাঁড়িয়ে থাকা নারীর দিকে এগিয়ে গেলেন। এ সময় ওই নারীর বুকে জমা সব আর্তনাদ যেন জলোচ্ছ্বাস হয়ে বাধা ভেঙে বেরিয়ে আসে। সেই চাপ সামলে নিতে না পেরে নারীর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তিনি হয়তো ভাবছিলেন, কাফেলার সঙ্গে আর এগোতে পারবেন না।

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি প্রচারিত হলে আবেগাপ্লুত হন বহু ব্যবহারকারী। মিডল ইস্ট আই ভিডিওটি পোস্ট করে লিখেছে, ‘যুদ্ধবিরতির সময় স্বস্তির আশায় থাকা ফিলিস্তিনিরা ফের শোকাহত প্রিয়জনদের কাছে ফিরে যাচ্ছে এবং তাদের দুর্দশার কথা লিখছে।’ সেসবের মধ্যে এটি একটি ভিডিও। যেখানে ওই নারী বলেন, ‘আমরা ব্যারাকে আমার ছেলেকে পেয়েছি। তার পেটে গুলি করা হয়েছে।’ কাঁদতে থাকেন নারী।

কোনো মতে শ্বাস নিয়ে নারী বলেন, ‘সে শহীদ হয়ে গেছে, এখন মৃত। আমি তাকে নিয়ে আসতে পারিনি। আমার সঙ্গে বহন করে আনতে পারিনি। ট্যাঙ্কগুলো আমার সামনে ছিল। আমার প্রিয়, আমার ছেলে, আমি তোমাকে রাস্তায় একা রেখে এসেছি।’

এ মায়ের আরও দুঃখের বিষয় হলো, তার ছেলে মায়ের কষ্ট কমাতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে পড়ে। পরিবারের জিনিসপত্র বহনে সাহায্য করার জন্য একটি ঠেলাগাড়ি খুঁজে আনতে চেয়েছিল সে। তাতে জিনিসপত্র রেখে ঠেলে নিরাপদ স্থানের দিকে যাবে। মা খালি হাতে থাকায় হাঁটার কষ্ট কমবে। কিন্তু তা আর হলো কই। ছেলেকেই ফেলে আসতে হলো। কিন্তু জিনিসপত্র ঠিকই সঙ্গে আনছেন ওই নারী। দুটি বড় আবর্জনার ব্যাগে তা ভরে অজানা স্থানে বহন করে নিয়ে যাচ্ছেন তিনি।

গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় নতুন আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ১৫৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

তবে নিহতের সংখ্যা আরও বেশি। কারণ, অনেকের মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। অনেককে ওই ছেলের মতো মা-বাবা রাস্তায় আহত বা নিহত অবস্থায় ফেলে এসেছেন।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X