কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ১১:১৯ পিএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ১১:২১ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি আরবে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

গত এক সপ্তাহে ২০ হাজার ৬৮৮ জনকে গ্রেপ্তার করা হয়। ছবি : সংগৃহীত
গত এক সপ্তাহে ২০ হাজার ৬৮৮ জনকে গ্রেপ্তার করা হয়। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের সৌদি আরবে গত এক সপ্তাহে ২০ হাজার ৬৮৮ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের মধ্যে রয়েছেন আবাসিক আইন লঙ্ঘন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘন করা প্রবাসীরা।

শনিবার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১২ হাজার ৩৭২ জনকে আবাসিক আইন লঙ্ঘন, ৪ হাজার ৭৫০ জনকে অবৈধভাবে সীমান্ত পার এবং ৩ হাজার ৫৬৬ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে।

এতে আরও বলা হয়, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে ১ হাজার ২৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের মধ্যে ৬১ শতাংশ ইউথোপিয়ান, ৩৬ শতাংশ ইয়েমেনি এবং ৩ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

এ ছাড়া ৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময় আরও ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে পরিবহন আইন লঙ্ঘন করায়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেউ যদি কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহযোগিতা করে থাকে এবং কাউকে পরিবহন ও আশ্রয় দেয়, তাহলে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হবে। এ ছাড়া ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। সঙ্গে তার সম্পত্তি ও যানবাহনও বাজেয়াপ্ত করা হতে পারে।

এ ছাড়া পবিত্র নগরী মক্কা ও রিয়াদ অঞ্চলে আইন ভঙ্গকারী অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ জানাতে ৯১১ এবং অন্যান্য রাজ্য থেকে ৯৯৯ অথবা ৯৯৬ নম্বরে ফোন করতে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকের জন্য নিরপেক্ষ বোর্ড গঠনের প্রচেষ্টা চলছে : নতুন প্রশাসক

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ

ঘুরে দাঁড়াবে ব্রাজিল বিশ্বাস কাকার

শরীর খারাপে কতটা নিখুঁত প্রেসক্রিপশন দেয় এআই? গবেষণায় যা দেখা গেল

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

ছাত্রত্ব শেষ হ‌ওয়ায় হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি 

পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান

১০

আবারও পাকিস্তানের মধ্যস্থতা, কবে-কোথায় স্বাক্ষর হবে সমঝোতা স্মারক

১১

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে ডেকে ‘অসন্তোষ’ জানাল সরকার

১২

স্ত্রীর নামের সঙ্গে স্বামীর নাম-পদবি যোগ করা কি জায়েজ?

১৩

রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানবপাচারের সাজানো মামলা, গ্রেপ্তার মূল পরিকল্পনাকারী

১৪

বিএসএফের পুশইন, শূন্যরেখায় মানবেতর দিন কাটছে শিশুসহ নয়জনের

১৫

৭০ লাখ টাকা বোনাস ঘোষণা মোহামেডানের

১৬

শেখ সাঈদ আরসালানের কবিতা

১৭

কী অবস্থায় আছে বেনজীরের সেই ‘সাভানা ইকোপার্ক’ ?

১৮

এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৯

নিখোঁজ অটোচালকের বস্তাবন্দি মরদেহ মিলল নদীতে

২০
X