কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ০৫:৩৮ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে ভয়াবহ আগুনে বন্ধ জেরুজালেমের রাস্তা

ইসরায়েলের একটি এলাকায় ছড়িয়ে পড়া দাবানল। ছবি : সংগৃহীত
ইসরায়েলের একটি এলাকায় ছড়িয়ে পড়া দাবানল। ছবি : সংগৃহীত

ভয়াবহ বিপদের মুখে ইসরায়েল। ভয়াবহ দাবানলে পুড়ছে দেশটির বিস্তৃত এলাকা। তীব্র তাপ এবং প্রবল বাতাসের কারণে এ দাবানল কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে। এতে বন্ধ হয়ে গেছে জেরুজালেমে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটি পথ।

বুধবার (২৩ এপ্রিল) ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য ইসরায়েলের মোশাভ তারুমের কাছে প্রথমে আগুনের সূত্রপাত হয়। তাপমাত্রা বৃদ্ধি এবং তীব্র বাতাসের কারণে তা ছড়িয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এরপর বেইত শেমেশ শহরের বেশ কয়েকটি স্থানে আগুন লাগে। তীব্র বাতাসে আগুন বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। আগুনের কারণে শহরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বেইত শেমেস েএলাকায় দাবানলের কারণে আশপাশের এলাকা এশতাওল, বেইত মেইর এবং মেসিলাত জিওনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া এলাকাটি থেকে জেরুজালেমে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ রাস্তা (রুট ৩৮) বন্ধ করে দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, জনসাধারণকে সাবধানতা অবলম্বন এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দাবানল ছড়িয়ে পড়া এলাকা থেকে জেরুজালেমে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছেন তারা।

ফায়ার ফাইটাররা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে রাতভর করছেন তারা।

ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসেসের এক বিবৃতিতে বলা হয়েছে, তীব্র বাতাস এবং অত্যধিক গরমের কারণে একাধিক স্থানে এ আগুন লাগে। নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে তিনজন ফায়ারফাইটার এবং একজন পুলিশ আহত হয়েছেন।

সংস্থাটি জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে শতাধিক অগ্নিনির্বাপণ দল অংশ নিয়েছে। এছাড়া দাবানল নিয়ন্ত্রণে ৬টি অগ্নিনির্বাপক বিমান মোতায়েন করা হয়েছে।

এর আগে, ফায়ার অ্যান্ড রেসকিউ অথোরিটির একজন মুখপাত্র টাইমস অব ইসরায়েলকে জানান, আগুনের ফলে মোট ৯ জন ব্যক্তি সামান্য আহত হয়েছেন। যার মধ্যে সাতজন ফায়ারফাইটার এবং দুজন বেসামরিক নাগরিক।

ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এশতাওলের অগ্নিনির্বাপণ কমান্ড সেন্টারে পরিস্থিতি মূল্যায়ন করেছেন। পুলিশ কমিশনার ড্যানিয়েল লেভি এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরও এতে যোগ দিয়েছেন। তারা আমেরিকা থেকে ফোনে অংশ নিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি মহিলা জামায়াতের

ফেসবুক-ম্যাসেঞ্জারের সার্ভার ডাউন 

অফিস শেষে কাজ করতে বলা হলে কীভাবে না বলবেন? সহজ উপায় জানুন

ফাইনালে উঠবে ব্রাজিল-আর্জেন্টিনা, চ্যাম্পিয়ন হবে কে জানালেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক

‘ইসলামী ব্যাংকের আমানতকারীরা যে কোনো সময় টাকা তুলতে পারবেন’

বাংলাদেশি বিলিয়নিয়ার কেন নিজ দেশের বদলে ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন

সংকটকালে অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক : বিকেএমইএ

সিডিএ চেয়ারম্যান হলেন সন্দ্বীপের কৃতি সন্তান বেলায়েত হোসেন

বাপেক্সকে গ্যাস অনুসন্ধানে সক্রিয় করা হচ্ছে: জ্বালানিমন্ত্রী

মাথায় ইট মেরে মোটরসাইকেল আরোহীকে হত্যাচেষ্টায় তিন আসামি কারাগারে 

১০

প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের চুরি হওয়া তারের ক্রেতা মাহাবুব কারাগারে

১১

ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী

১২

প্রতিশ্রুতি নয়, বিএনপি বাস্তব উন্নয়নে বিশ্বাসী: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৩

ইসলামী ব্যাংককে আবার এস আলমকে দেওয়ার চেষ্টা হচ্ছে : নাহিদ ইসলাম

১৪

প্রাথমিকে সংগীত-নৃত্যকে ‘বাধ্যতামূলক করার উদ্যোগ’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

১৫

খুলনায় হাসপাতালে আগুন : বেজমেন্টে ছিল বিপুল সিলিন্ডার ও ডিজেল

১৬

আমি ক্ষমতায় থাকতে ইরান পারমাণবিক অস্ত্র পাবে না : নেতানিয়াহু 

১৭

শিল্পকলায় আজ থেকে ‘নতুন নাটকের উৎসব’

১৮

বন্ধুকে টাকা ধার দেওয়ার আগে যে ৫টি বিষয় ভাবা জরুরি

১৯

প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ

২০
X