কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৫, ০৯:৫৫ পিএম
আপডেট : ২২ মে ২০২৫, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে ইসরায়েলের সপ্তাহবাপী ভয়ংকর পরিকল্পনা, চলছে পুরোদমে প্রস্তুতি

ইসরায়েলের পতাকা ও আকাশে বিমান। ছবি : সংগৃহীত
ইসরায়েলের পতাকা ও আকাশে বিমান। ছবি : সংগৃহীত

ইরান নিয়ে ভয়ংকর পরিকল্পনা করছে ইসরায়েল। দেশটি ইরানে সপ্তাহব্যাপী হামলা চালাতে পারে। এজন্য চালাচ্ছে পুরোদমে প্রস্তুতি। ইসরায়েলের দুটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) এক্সিওসের বরাতে বার্তাসংস্থা তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনার ওপর দ্রুত হামলার প্রস্তুতি নিচ্ছে। ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে চলমান পারমাণবিক আলোচনা ব্যর্থ হলে তারা এ হামলা চালাতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি সামরিক বাহিনী মনে করে যে আলোচনা ব্যর্থ হলে তাদের হামলার জন্য খুব কম সময় থাকবে। তবে, কেন পরবর্তীতে হামলা কম কার্যকর হবে, সে বিষয়ে সূত্র কোনো তথ্য প্রকাশ করেনি।

ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সূত্র জানায়, মার্কিন-ইরানি আলোচনার সফলতা নিয়ে সন্দেহের কারণে গত কয়েকদিন ধরে সম্ভাব্য হামলার পরিকল্পনা শুরু হয়েছে। সূত্রটি আরও জানায়, এটি একটি একক হামলা নয়, বরং এক সপ্তাহব্যাপী সামরিক অভিযান হবে।

একজন ইসরায়েলি সূত্র অ্যাক্সিওসকে জানিয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পারমাণবিক আলোচনার ব্যর্থতা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হতাশার মুহূর্তের জন্য অপেক্ষা করছেন, যাতে তিনি হামলার অনুমোদন পান।

মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন আশঙ্কা করছে যে নেতানিয়াহু ওয়াশিংটনের সঙ্গে সমন্বয় না করেই এই সিদ্ধান্ত নিতে পারেন। সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ইরানের পারমাণবিক অবকাঠামোর ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে, যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। মার্কিন গোয়েন্দা তথ্য ইসরায়েলের এই প্রস্তুতির বিষয়ে স্পষ্ট সমর্থন প্রদান করেনি।

অন্যদিকে ওমানের মধ্যস্থতায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান ইতোমধ্যে চার দফা আলোচনা সম্পন্ন করেছে। এই আলোচনাগুলো গত ১২ এপ্রিল মাস্কটে শুরু হয় এবং পরবর্তীতে ১৯ এপ্রিল রোমে, ২৬ এপ্রিল ও ১১ মে আবার মাস্কটে অনুষ্ঠিত হয়। ইরানের প্রতিনিধিত্ব করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং মার্কিন প্রতিনিধি ছিলেন বিশেষ দূত স্টিভ উইটকফ। ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক লরেন্স নরম্যানের মতে, আগামী ২৪-২৫ মে রোমে পঞ্চম দফা আলোচনা অনুষ্ঠিত হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

১০

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

১১

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১২

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১৩

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১৪

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১৫

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১৬

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৭

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৮

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৯

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

২০
X