কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৫, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, ভয়ে পালালেন লাখো বাসিন্দা

ইসরায়েলে ছোড়া ক্ষেপণাস্ত্র। ছবি : সংগৃহীত
ইসরায়েলে ছোড়া ক্ষেপণাস্ত্র। ছবি : সংগৃহীত

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা এ হামলা চালিয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হুতিরা ইসরায়েলে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে এসব হামলা আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ঠেকিয়ে দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোররাতে প্রথম ক্ষেপণাস্ত্রটি ছোড়া হলে ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চল বিশেষ করে তেল আবিবে সাইরেন বেজে ওঠে। এ সময় প্রায় প্রায় ১০ লক্ষ মানুষ নিরাপদ আশ্রয়ে ছুটে যান। ‘মাগেন ডেভিড আদম’ জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে, আশ্রয় নেওয়ার সময় একজন ব্যক্তি হালকা আঘাত পেয়েছেন।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ভোর ৩টা নাগাদ এই হামলার আগে মোবাইল ফোনের মাধ্যমে একটি আগাম সতর্কবার্তা পাঠানো হয় নাগরিকদের কাছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিরোধ করা হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এই প্রতিরোধের দৃশ্য দেখা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি দুপুরের একটু আগে নিক্ষেপ করা হয়। তবে এটিও প্রতিহত হয়েছে। এই হামলার পর জেরুজালেম, পশ্চিমতীরের দক্ষিণাঞ্চল এবং ডেড সি-সংলগ্ন এলাকাগুলোতে সতর্ক সাইরেন বেজে ওঠে। এছাড়া মোবাইল অ্যাপের মাধ্যমে সতর্কবার্তা দেওয়া হয়।

হুতিরা প্রথম হামলার ঘটনায় তারা স্বীকার করেছে। গোষ্ঠীটি জানিয়েছে, তাদের লক্ষ্য ছিল তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর। তারা আরও দাবি করেছে, রাতে দুটি ড্রোনও ইসরায়েলের দিকে পাঠানো হয়েছিল।

এর আগে চলতি মাসের শুরুতে একটি হুতি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করে বেন গুরিয়ন বিমানবন্দরের চত্বরে আঘাত হানে। এতে অন্তত ৬ জন আহত হন। এরপর বেশ কিছু আন্তর্জাতিক এয়ারলাইন্স ইসরায়েলে তাদের ফ্লাইট বন্ধ করে দেয়, যদিও পরবর্তীতে কিছু সংস্থা পুনরায় ফ্লাইট চালু করেছে।

হুতি বিদ্রোহীরা ২০২৩ সালের নভেম্বরে, হামাসের হামলার র থেকেই ইসরায়েল এবং আন্তর্জাতিক জাহাজ চলাচল লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। চলতি বছরের জানুয়ারিতে ইসরায়েল-হামাসের মধ্যে অস্ত্রবিরতি কার্যকর হলে তারা কিছুদিন হামলা বন্ধ রেখেছিল।

তবে ১৮ মার্চ থেকে গাজায় ফের ইসরায়েলি অভিযান শুরু হওয়ার পর, হুতিরা আবারও হামলা শুরু করে। এ পর্যন্ত তারা ইসরায়েলে ৩৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং অন্তত ১০টি ড্রোন নিক্ষেপ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১০

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১১

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১২

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১৩

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১৪

নাহিদা আক্তারের রেকর্ড

১৫

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৬

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৭

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৮

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৯

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

২০
X