কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৫, ০৮:৩৩ এএম
অনলাইন সংস্করণ
গাজা সমর্থন

তিন শক্তিশালী নেতার ওপর চটলেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।  ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিমা নেতাদের কঠোর সমালোচনায় সরব হয়েছেন। তারা হলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, যুক্তরাজ্যের লেবার দলীয় নেতা কির স্টারমার ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

তারা সম্প্রতি গাজায় ইসরায়েলের সামরিক কার্যক্রমকে ‘ভয়াবহ’ আখ্যায়িত করে নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে সহিংসতা বন্ধ না হলে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়ার হুমকি দিয়েছিলেন।

তবে নেতানিয়াহু তাদের বক্তব্যকে হামাসকে উস্কে দেওয়ার অভিযোগ করেন। নেতানিয়াহু বলেন, তাদের এ অবস্থান ইসরায়েলকে চাপের মুখে ফেলে এবং হামাসকে আবারও শক্তিশালী হওয়ার সুযোগ দেবে। তিনি বলেন, ‘এদের দাবির ফলে ইসরাইলকে আত্মসমর্পণ করতে বাধ্য করা হচ্ছে, যা হামাসকে অক্টোবর ৭ তারিখের মতো হামলা পুনরায় চালানোর সুযোগ দেবে।’

ইসরায়েলি প্রধানমন্ত্রী এ পরিস্থিতিতে পশ্চিমা নেতাদের বিরুদ্ধে কড়া ভাষায় অভিযোগ আনেন, যা চলমান গাজা সংকট আরও জটিল করে তুলছে।

গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরাইলি সামরিক অভিযানের কারণে ১০৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অক্টোবর ৭ এর পর থেকে প্যালেস্টিনিদের মোট নিহতের সংখ্যা ৫৩ হাজার ৭৬২ ছাড়িয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১১

আজকের নামাজের সময়সূচি

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৫

ইংল্যান্ডের দারুণ শুরু

১৬

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৭

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৯

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

২০
X