কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৫, ০৮:১৮ এএম
আপডেট : ২৭ মে ২০২৫, ০৮:২৮ এএম
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৮১ ফিলিস্তিনি

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা। ছবি : এএফপি
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা। ছবি : এএফপি

গাজায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় এসব ফিলিস্তিনি নিহত হন।

মঙ্গলবার (২৭ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার ভোর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৮১ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৫৩ জনই গাজা সিটির বাসিন্দা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের চলমান যুদ্ধে এ পর্যন্ত ৫৩ হাজার ৯৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া এ হামলায় আহত হয়েছেন আরও অন্তত এক লাখ ২২ হাজার ৯৬৬ জন।

সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজার হাজার মানুষ নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে হামাস ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে ভিন্ন ভিন্ন বার্তা উঠে এসেছে। আল জাজিরার ওয়াশিংটন প্রতিনিধি জানিয়েছেন, হামাস যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেলেও, এ বিষয়ে দুপক্ষের বক্তব্যে অমিল রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলের তীব্র হামলা এবং ত্রাণ সরবরাহে বাধার কারণে গাজার হাসপাতালগুলোতে চিকিৎসা সরঞ্জামের ঘাটতি দেখা দিয়েছে। ফলে রোগী ও ‘ভয়াবহ’ আঘাতপ্রাপ্ত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, গাজার প্রত্যেকেই কষ্টের মধ্যে রয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। গোষ্ঠীটির এ হামলায় ইসরায়েলে প্রায় এক হাজার ১৩৯ জন নিহত হন। এ সময় গোষ্ঠীটি ২০০ জনেরও বেশি ইসরায়েলিকে জিম্মি করে। এর জবাবে গাজায় হামলা শুরু করে ইসরায়েল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১০

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১১

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১২

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৩

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৪

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৫

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৬

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৭

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৮

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৯

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

২০
X