কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৫, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে যে ব্যবস্থা গ্রহণ করবে ইসরায়েল

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’আর। ছবি : সংগৃহীত
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’আর। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিণতি ভয়াবহ হতে পারে—এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’আর।

তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক সম্প্রদায় যদি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়, তাহলে ইসরায়েল একতরফাভাবে পশ্চিম তীর ও জর্ডান উপত্যকায় নিজেদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করবে, অর্থাৎ ওই অঞ্চলগুলো দখলে নেবে।

সোমবার (২৬ মে) ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা, ইসরায়েলি দৈনিক ‘ইসরায়েল হায়োম’-এর বরাতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

গিদিওন সা’আর বলেন, ইসরায়েলের বিরুদ্ধে নেওয়া যে কোনো একতরফা পদক্ষেপের জবাবে আমরাও একতরফা সিদ্ধান্ত নেব। তার এই বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে, আন্তর্জাতিক পর্যায়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হলে ইসরায়েল পাল্টা প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি ভূখণ্ড দখলের পথে হাঁটবে।

তিনি আরও সতর্ক করেন, যেসব দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে, তাদের পদক্ষেপ ইসরায়েলকে পশ্চিম তীরের বসতি ও জর্ডান উপত্যকা একতরফাভাবে দখলের দিকে ঠেলে দেবে।

এই হুঁশিয়ারি এমন এক সময়ে এসেছে, যখন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ আগামী জুন মাসের মাঝামাঝি নিউইয়র্কে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের উদ্যোগ নিচ্ছেন। সৌদি আরবের সমর্থনে আয়োজিত এই সম্মেলনের লক্ষ্য—ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সহমত গড়ে তোলা।

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ‘ইসরায়েল হায়োম’ জানায়, ১৮ জুন সম্মেলন অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচিত হচ্ছে। ওই দিনই একাধিক দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই সম্ভাবনায় ইসরায়েলি সরকার চরম অসন্তোষ প্রকাশ করেছে। তারা অভিযোগ করেছে, প্রেসিডেন্ট ম্যাখোঁ তাদের আশ্বাস দিয়েছিলেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া হবে না। এখন সে অবস্থান থেকে সরে এসে ‘প্রতারণা’ করেছেন তিনি—এমনটাই দাবি তেল আবিবের।

প্রসঙ্গত, জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে ইতোমধ্যে ১৪৯টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

এছাড়া, ২০২৪ সালের ২০ জুলাই আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) একটি ঐতিহাসিক রায়ে জানায়, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের উপস্থিতি আন্তর্জাতিক আইনের পরিপন্থী। আদালত ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সমর্থন করে এবং অবৈধভাবে গড়ে ওঠা ইসরায়েলি বসতি সরিয়ে নেওয়ার আহ্বান জানায়।

সূত্র : মিডল ইস্ট মনিটর, ওয়াফা, ইসরায়েল হায়োম

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের সেরা ১০ তারকার নাম প্রকাশ, ১ নাম্বারে কে?

৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম

ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

ডলি সায়ন্তনীর সঙ্গে বিয়েটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল: রবি চৌধুরী

ব্যালন ডি’অরের দৌড়ে বদলে গেল সমীকরণ, শীর্ষ পাঁচে কারা

ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১০

৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম

সিঙ্গাপুরে ধর্মমন্ত্রীর অস্ত্রোপচার সম্পন্ন, সবশেষ তথ্য জানালেন শাহ আরেফীন

১০

বাসে চবি শিক্ষার্থীর ‘শরীরে স্পর্শ’, অভিযুক্ত পুলিশে সোপর্দ

১১

এমপি নজরুলের বিরুদ্ধে মামলায় গ্রেপ্তার রাকিবুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

১২

শাকিরার পোশাক, মেসির জার্সিসহ নিলামে বিশ্বকাপের অমূল্য কিছু জিনিস

১৩

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

১৪

সাহাবুদ্দিনের গ্রেপ্তার চায় বাংলাদেশ খেলাফত মজলিস

১৫

ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন, মুখ খুললেন গোল্ডেন বলজয়ী পেদ্রো

১৬

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

১৭

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

১৮

প্রধানমন্ত্রীর পক্ষে ‘ফার্স্ট এইড বক্স’ উপহার পেলেন সিএনজি চালানো সেই ছাত্রদল নেতা

১৯

বাব আল-মান্দেব প্রণালি নিয়ে হুতিদের নতুন ঘোষণা  

২০
X