ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০২৫, ০২:০৮ এএম
আপডেট : ২৮ মে ২০২৫, ০৮:০৯ এএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে অপ্রীতিকর অবস্থায় আটক ২ বহিরাগত, থানায় সোপর্দ

আটক সাখাওয়াত হোসেন ও রিমা আক্তার। ছবি : কালবেলা
আটক সাখাওয়াত হোসেন ও রিমা আক্তার। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মল চত্বর থেকে বহিরাগত এক নারী ও পুরুষকে অপ্রীতিকর অবস্থায় আটক করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরিচয়ে অসামঞ্জস্যতা পাওয়ায় তাদের পুলিশে দেওয়া হয়।

মঙ্গলবার (২৭ মে ) রাত সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে এ ঘটনা ঘটে। আটকদের নাম সাখাওয়াত হোসেন ও রিমা আক্তার।

প্রত্যক্ষদর্শী ঢাবি শিক্ষার্থী তানিম বলেন, ক্যাম্পাসের মল চত্বরে তারা অপ্রীতিকর অবস্থায় বসে ছিল। পরবর্তীতে ক্যাম্পাসের নিরাপত্তা প্রহরী তাদের চলে যেতে বলেন। তারা স্থান ত্যাগ না করে নিজেদের সাবেক শিক্ষার্থী, অ্যাডমিন ক্যাডার, অ্যাডভোকেট ইত্যাদি পরিচয় দেয়। পরবর্তীতে আমি এগিয়ে গিয়ে তাদের আইডি কার্ড দেখতে চাই। কিন্তু তারা সঠিক পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হয়। তারা ভুয়া পরিচয়পত্র দেখায় যেগুলোর সঙ্গে কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের সামঞ্জস্য পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে জানার পরে রাত এগারোটার দিকে ঘটনাস্থলে আসেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম। তিনি আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অসামঞ্জস্য পাওয়ায় রাত সাড়ে এগারোটায় তাদের শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. রবিউল ইসলাম কালবেলাকে বলেন, শিক্ষার্থীরা তাদের অপ্রীতিকর অবস্থায় দেখতে পায়। পরবর্তীতে তাদের পরিচয় জানতে চাইলে তারা একেক সময় একেক তথ্য দেয়। আইডি কার্ড থেকে পাওয়া তথ্যানুযায়ী, তাদের একজনের নাম সাখাওয়াত হোসেন ও অন্যজনের নাম রিমা আক্তার। তারা বৈধ স্বামী-স্ত্রী নয়। তাই তাদের শাহবাগ থানা পুলিশের কাছে দেওয়া হয়। এখন পুরো বিষয়টি পুলিশ দেখছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

১০

আজকের নামাজের সময়সূচি

১১

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১২

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৩

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৪

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৫

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৬

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৭

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৮

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৯

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

২০
X