কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৫:১৯ এএম
আপডেট : ০২ জুন ২০২৫, ০৫:৩২ এএম
অনলাইন সংস্করণ

রাস্তা থেকে আটা তুলে নিয়ে আল্লাহর কাছে বিচার দিলেন এক মা

কেঁদে কেঁদে আল্লাহর কাছে বিচার দেন অহসায় নারী। ছবি : সংগৃহীত
কেঁদে কেঁদে আল্লাহর কাছে বিচার দেন অহসায় নারী। ছবি : সংগৃহীত

অবরুদ্ধ গাজায় শুধু ফিলিস্তিনি নাগরিকদের প্রাণে মেরেই থামছে না দখলদার ইসরায়েল, বিপন্ন এসব মানুষকে ঠেলে দেওয়া হয়েছে দুর্ভিক্ষের মুখেও। ইসরায়েলি অবরোধে সব হারানো অসহায় ফিলিস্তিনিরা এখন পড়েছেন তীব্র খাদ্য-সংকটেও।

এমন এক করুণ দৃশ্য দেখা গেল খান ইউনিসে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, কাঁদতে কাঁদতে রাস্তা থেকে ময়লাযুক্ত আটা তুলে নিচ্ছেন এক নারী। আটা না পাওয়ায় রাস্তায় পড়ে থাকা ময়লাযুক্ত আটা কুড়িয়ে নিতে থাকেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন প্রকাশ করে বলছে, গত ৩১ মে গাজার খান ইউনিসে এক মায়ের সঙ্গে এ ঘটনা ঘটেছে।

ভিডিওতে দেখা গেছে, নিজেকে ধরে রাখতে না পেরে এক পর্যায়ে কাঁদতে শুরু করেন ওই নারী। চিৎকার করে নেতানিয়াহুকে কুকুর বলে গালি দেন এবং আরব দেশগুলোর বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দেন।

ওই নারী আরও বলেন, ‘আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। সবকিছু সুন্দরভাবে সমাধান করার ক্ষমতা তার আছে। তোরা (ইসরাইলকে উদ্দেশ্য করে) আমাদের অভুক্ত রেখেছিস, কুকুর।

এরপর আরব দেশগুলোর বিরুদ্ধে বিচার দিয়ে তিনি বারবার বলতে থাকেন, ‘আল্লাহ আরবদের বিচার করুক।’

সিএনএন জানিয়েছে, ইসরাইল গাজায় অবরোধ আরোপ করে রাখায় জাতিসংঘ ও অন্যান্য সংস্থাগুলো দুর্ভিক্ষের ব্যাপারে সতর্কতা দিয়ে আসছে। যার চিত্র এখন ফুটে উঠছে। যদিও অনেকের মতে, গাজায় ইতোমধ্যে দুর্ভিক্ষ চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X