কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

স্কুলে মোবাইল ব্যবহার নিষিদ্ধ করল আমিরাত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সংযুক্ত আরব আমিরাতের অধিকাংশ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ফলে এখন থেকে স্কুলশিক্ষার্থীরা ক্যাম্পাসে ফোন ব্যবহার করতে পারবে না। গতকাল মঙ্গলবার (২৯ আগস্ট) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে খালিজ টাইমস।

সামাজিক মাধ্যমকে শিক্ষার্থীদের জীবনের অংশ হিসেবে স্বীকার করলেও স্কুলপ্রধানরা বলছেন, এসব মাধ্যমের অপব্যবহারে স্কুলের নিয়মনীতি লঙ্ঘনের ঝুঁকি রয়েছে। এমনকি মাঝে মাঝে তা ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়ে যায়।

জিইএমএস আল খালিজ ইন্টারন্যাশনাল স্কুলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গাদির আবু-শামাত বলেন, আমরা শিক্ষার্থী ও তাদের অভিভাবকের সঙ্গে সব ধরনের যোগাযোগ সম্পর্কিত দিক-নির্দেশনা শেয়ার করি। স্কুল সংশ্লিষ্ট ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যমে অপব্যবহার নিয়ে সম্পূর্ণ সচেতন, এটা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মানহানি ও ভুল তথ্য শেয়ার নিয়ে।

তিনি বলেন, স্কুলে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ। তারা স্কুলের সময় সামাজিক মাধ্যম ব্যবহার করতে পারবে না।

এ ছাড়া কয়েকটি স্কুল কর্তৃপক্ষ ক্যাম্পাস থেকে সামাজিক মাধ্যমে ছবি পোস্টের বিষয়ে আগে থেকে অনুমতি নেওয়ার কথাও বলেছে।

সংযুক্ত আরব আমিরাতের সামাজিক যোগাযোগ মাধ্যম আইনের ব্যাখ্যা করে আবু-শামাত বলেন, সামাজিক মাধ্যম ব্যবহার করে স্কুলের মানহানি করা হলে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দেওয়ার অধিকার আছে। এমনকি এ ধরনের আচরণ অভিভাবক ও স্কুলের মধ্যে স্বাক্ষরিত চুক্তিও লঙ্ঘন করে।

সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ে সচেতনতা বাড়াতে নিয়মিত সমাবেশ ও কর্মশালার মাধ্যমে দিকনির্দেশনা দেওয়া হচ্ছে বলেও জানান স্কুল অধ্যক্ষরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

মামুনুল হককে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

১০

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

১১

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

১২

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

১৩

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১৪

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১৫

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১৬

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৭

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১৮

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১৯

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

২০
X