কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৫, ০৮:২৮ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৫, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

২০২৬ সালে ঈদুল ফিতর যেদিন উদযাপিত হতে পারে

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

পবিত্র ঈদুল আজহার আনন্দে মেতে উঠেছে গোটা দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে এই উৎসব বয়ে আনে আত্মত্যাগ, ভালোবাসা আর মিলনের বার্তা। শনিবার (৭ জুন) সারা দেশে পশু কোরবানির মাধ্যমে পালিত হয়েছে ঈদুল আজহা। কালও অনেক জায়গায় পশু কোরবানি দেওয়া হবে।

ঈদুল আজহার বিদায়ের মাধ্যমে শেষ হলো চলতি বছরের দুই বড় উৎসব। এখন আবার রমজান শুরুর অপেক্ষা। এরপর ঈদুল ফিতর।

সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার উম আল কুরা অনুযায়ী, ২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র রমজান মাস। সে হিসেবে ২০ মার্চ ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও পুরো বিষয়টি চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

চলতি বছরের ২ মার্চ সৌদি আরবে রমজান মাস শুরু হয়েছিল। আর পবিত্র ঈদুল ফিতর পালিত হয়েছিল ৩০ মার্চ।

চন্দ্র বর্ষপঞ্জিকা অনুযায়ী আরবি/হিজরি সন গণনা করা হয়। ফলে চাঁদ দেখার ওপর নির্ভর করে কবে কোন মাস শুরু হবে।

ইংরেজি ক্যালেন্ডারের চেয়ে আরবি ক্যালেন্ডার ভিন্ন। ইংরেজি মাসগুলো ২৮/২৯ (শুধু ফেব্রুয়ারি), ৩০ এবং ৩১ দিনের হলেও আরবি মাসগুলো শুধু ২৯ ও ৩০ দিনের হয়ে থাকে। ফলে আরবি বছর পূর্ণ হয় ৩৫৩/৩৫৫ দিনে। বিপরীতে ইংরেজি বর্ষ ৩৬৫ দিনের হয়। এ কারণে প্রতি বছর রমজানের তারিখ ইংরেজি ক্যালেন্ডারে ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে।

কালবেলা/এমএ/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X