কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের আরও এক যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান

এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত
এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত

ইরানের সেনাবাহিনী ঘোষণা করেছে, তারা ইসরায়েলের তৃতীয় আরেকটি এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। একইসঙ্গে ইরানে হামলায় অংশ নেওয়া মোট দুজন ইসরায়েলি পাইলটকে আটক করার কথা জানিয়েছে তারা। ইরানি জাতীয় টেলিভিশনের এক সংবাদদাতার বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিমানের পাইলট বিমান থেকে ইজেক্ট করার পর ইরানের পশ্চিমাঞ্চলে আটক হন। তাকে বর্তমানে সেনা হেফাজতে নেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।

এই নিয়ে চলমান সংঘাত শুরু হওয়ার পর ইরান মোট তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান গুঁড়িয়ে দিল। এর মধ্যে একটি বিমানের পাইলট নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে, অন্যজনকেও ইরানি বাহিনী আটক করেছে।

ইরানি সামরিক সূত্র জানিয়েছে, এই অভিযান ইরানের স্থানীয়ভাবে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়েছে, যা যুক্তরাষ্ট্র-সমর্থিত অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করার ক্ষমতা রাখে বলে দাবি করা হচ্ছে।

এই সংঘাতের সূত্রপাত ঘটে যখন ইসরায়েলি বাহিনী তেহরানের আবাসিক ভবনে বিমান হামলা চালিয়ে প্রায় ১০০ বেসামরিক নাগরিক, সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করে। একই সঙ্গে তারা ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনা ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়।

জবাবে ইরান এখন পর্যন্ত পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঢেউ ছুঁড়েছে ইসরায়েলের বিভিন্ন সামরিক ও গোয়েন্দা স্থাপনায়। এসব হামলায় ১৫০টির বেশি ইসরায়েলি ঘাঁটি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি তেহরানের।

বর্তমানে ইরান কামিকাজে ড্রোন দিয়ে আরও হামলা চালাচ্ছে এবং আগামী কয়েক ঘণ্টার মধ্যে আরও ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

বিশ্লেষকরা বলছেন, এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করা শুধু কৌশলগত জয় নয়, বরং পশ্চিমা সামরিক প্রযুক্তির বিপরীতে ইরানের সামরিক সক্ষমতার একটি শক্ত বার্তা। এ যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র হলে মধ্যপ্রাচ্যে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১০

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১১

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১২

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৩

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৪

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৫

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৬

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৭

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৮

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৯

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

২০
X