কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতি নয়, ‘প্রকৃত সমাপ্তি’ চান ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। ছবি : সংগৃহীত

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নিয়ে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তিনি এই সংঘাতের একটি ‘প্রকৃত সমাপ্তি’ চান, কেবল যুদ্ধবিরতি নয়।

মঙ্গলবার (১৭ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইরানের পক্ষ থেকে মার্কিন স্বার্থের ওপর সম্ভাব্য হামলার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি তারা আমাদের লোকজনের ওপর কিছু করে, আমরা এর কঠোরভাবে জবাব দেব। তিনি আরও যোগ করেন, তখন সব বাধা উঠে যাবে… আমার মনে হয় তারা জানে আমাদের সেনাদের স্পর্শ করা উচিত নয়।

ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, আমি যুদ্ধবিরতি চাই না, আমি চাই একেবারে শেষ। সম্পূর্ণরূপে হাল ছেড়ে দেওয়াও ঠিক আছে।

এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি যে সংঘাত চলছে তা আরও ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত চলতে পারে বলে মনে করছেন নিউইয়র্কভিত্তিক সুফান সেন্টারের জ্যেষ্ঠ গবেষক কলিন ক্লার্ক। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র এ মুহূর্তে অনেক সামরিক শক্তি ইসরায়েলকে সহায়তা করার জন্য পাঠাচ্ছে। তাই আমার ধারণা, ইরান ও ইসরায়েলের এ সংঘাত আমাদের আরও কিছু সময়ের জন্য দেখতে হবে।’

গত শুক্রবার ইসরায়েলের হামলার জবাবে ইরান এই প্রতিশোধমূলক হামলা শুরু করেছে। ইসরায়েলের চালানো এ হামলায় সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ মানুষসহ কয়েক ডজন ইরানি নিহত হয়েছেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১০

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১১

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১২

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৩

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৪

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৫

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৭

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৯

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

২০
X