কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০৭:৪৪ পিএম
আপডেট : ২২ জুন ২০২৫, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

‘ইরানকে পরমাণু অস্ত্র দিতে প্রস্তুত বিভিন্ন দেশ’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর কয়েকটি দেশ তেহরানকে সরাসরি পরমাণু অস্ত্র সরবরাহে প্রস্তুত রয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। রোববার এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন।

মেদভেদেভ বলেন, ‘যুক্তরাষ্ট্র ইরানের ইসফাহান, নাটানজ ও ফোরদোতে যেসব স্থাপনায় হামলা চালিয়েছে, তাতে যে লক্ষ্য অর্জনের কথা ট্রাম্প বলেছিলেন, বাস্তবে হয়েছে তার ঠিক উল্টো। এসব হামলার ফলে পারমাণবিক পদার্থ সমৃদ্ধকরণ এবং এখন বলা যেতেই পারে—ইরানের পরমাণু অস্ত্র উৎপাদনের পথ আরও সুগম হয়েছে।’

তিনি আরও বলেন, বেশ কয়েকটি দেশ এখন ইরানকে সরাসরি তাদের নিজস্ব পরমাণু ওয়ারহেড সরবরাহ করতে প্রস্তুত রয়েছে।

মেদভেদেভ দাবি করেন, যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের রাজনৈতিক নেতৃত্ব আরও শক্তিশালী হয়েছে। যারা আগে সরকারের প্রতি নিরপেক্ষ বা বিরূপ মনোভাব পোষণ করত, তারাও এখন দেশের আধ্যাত্মিক নেতৃত্বের চারপাশে ঐক্যবদ্ধ হয়ে উঠছে।

এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, সার্বভৌম একটি রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানো আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের চরম লঙ্ঘন।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা এই আগ্রাসনের অবসান চাই এবং রাজনৈতিক ও কূটনৈতিক পন্থায় ফিরে আসার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানাই।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X