কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ০১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

সমুদ্রতীরবর্তী ক্যাফেতে বোমা হামলা, বহু নিহত

আল-বাকা ক্যাফেটেরিয়ায় বোমা হামলা-পরবর্তী দৃশ্য। ছবি : সংগৃহীত
আল-বাকা ক্যাফেটেরিয়ায় বোমা হামলা-পরবর্তী দৃশ্য। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় একটি ক্যাফে, স্কুল ও খাদ্য বিতরণ কেন্দ্রে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর মাধ্যমে কমপক্ষে ৯৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। এ ছাড়া একটি হাসপাতালে হামলা চালিয়ে আরও বেশ কয়েকজনকে আহত করা হয়েছে।

সোমবারের (৩০ জুন) হামলায় নিহতদের মধ্যে কমপক্ষে ৬২ জন গাজা শহর এবং উত্তরাঞ্চলে নিহত হন। খবর আলজাজিরার।

জানা গেছে, গাজা শহরের উত্তরে সমুদ্রতীরবর্তী আল-বাকা ক্যাফেটেরিয়ায় ইসরায়েলি হামলায় ৩৯ জন নিহত হয়েছেন। এখানে আহত হয়েছেন আরও কয়েক ডজন ।

নিহতদের মধ্যে সাংবাদিক ইসমাইল আবু হাতাব, ক্যাফেতে জড়ো হওয়া নারী ও শিশুরাও ছিলেন।

একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, ইসরায়েলি যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছে।

ইয়াহিয়া শরিফ নামে একজন বলেন, আমরা মানুষদের ছিন্নভিন্ন অবস্থায় দেখতে পেয়েছি। এ জায়গাটি কারও সঙ্গে সম্পর্কিত ছিল না। কোনো রাজনীতি বা কোনো সামরিক সম্পর্ক ছিল না। জন্মদিনের পার্টির জন্য শিশুসহ লোকজনে এটি ভরা ছিল।

বোমা হামলায় ক্যাফেটি সমতল হয়ে যায় এবং মাটিতে একটি বিশাল গর্ত তৈরি হয়।

গাজা সিটি থেকে রিপোর্ট করা আলজাজিরার হানি মাহমুদ বলেন, ক্যাফেতে হামলাটি কোনো সতর্কতা ছাড়াই করা হয়েছে। এ এলাকাটিতে অনেক আহত এবং বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হচ্ছিল। তাঁবুর তীব্র তাপ থেকে কিছুটা স্বস্তি পেতে মানুষজন সৈকতে বসে থাকেন। এখনো সর্বত্র রক্তের দাগ রয়েছে। এই স্থান থেকে কিছু মৃতদেহ এবং মাংসের টুকরো সংগ্রহ করা হয়েছে। সবাই টুকরো টুকরো হয়ে গেছেন।

এ ছাড়া সোমবার ইসরায়েলি বাহিনী গাজা সিটির জেইতুন পাড়ায় একটি খাদ্য বিতরণ গুদামে বিমান হামলা চালিয়েছে। সেখানে রেশন পেতে অপেক্ষমাণ কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X