কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে ১৮ পুণ্যার্থী নিহত, ঘটনাস্থলে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের ঝাড়খন্ডের দেওঘর জেলার গোড্ডা-দেওঘর সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৮ পুণ্যার্থী (কাঁওয়ারিয়া) নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

ভোর সাড়ে ৫টা নাগাদ মোহনপুর থানা এলাকার জামুনিয়া মোড়ের কাছে ঘটনাটি ঘটে। সেখানে তীর্থযাত্রীদের বহনকারী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ ঘটে। খবর দ্য ফার্স্টপোস্টের।

বাসটিতে ৩৫ জন যাত্রী ছিলেন। সংঘর্ষে বাসটি দুমড়েমুচড়ে যায়। অনেকে আহত হয়ে বাসের ভেতর আটকা পড়েন। পরে উদ্ধারকারীরা এসে বাসের বিভিন্ন অংশ কেটে আহতদের উদ্ধার করেন। ঘটনাস্থলে ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সও (এনডিআরএফ) পৌঁছায়।

বাসটি একটি ধর্মীয় স্থানে যাচ্ছিল। তীর্থযাত্রীরা পবিত্র জল উৎসর্গ করতে যাচ্ছিলেন বলে জানা গেছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মোহনপুরের এসএইচও প্রিয়রঞ্জন কুমার এবং তার দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

গোড্ডার সাংসদ নিশিকান্ত দুবে এক্স-এ লেখেন, আমার লোকসভা নির্বাচনী এলাকা দেওঘরে পবিত্র শ্রাবণ মাসে কাঁওয়ার যাত্রার সময় একটি বাস ও ট্রাকের মধ্যে মর্মান্তিক দুর্ঘটনায় ১৮ ভক্ত প্রাণ হারিয়েছেন। বাবা বৈদ্যনাথ তাদের পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১০

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

১১

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

১২

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

১৩

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

১৪

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১৫

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১৬

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১৭

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১৮

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৯

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

২০
X