কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

খেলার মাঠে বোমা হামলার ভিডিও প্রকাশ, মোটিভ অজানা

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলায় ক্রিকেট ম্যাচ চলাকালে মাঠে বোমা হামলার ভিডিও প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। ঘটনাটি এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, দ্য হিন্দু, ইন্ডিয়া টুডেসহ প্রথম সারির সংবাদমাধ্যমগুলো গুরুত্ব দিয়ে প্রচার করছে।

শনিবারের (৬ সেপ্টেম্বর) হামলায় কমপক্ষে একজন নিহত এবং বহু আহত হয়েছেন। তবে এর দায় কোনো সংগঠন স্বীকার না করায় মোটিভ এখনও অজানা।

পুলিশ কর্মকর্তারা কয়েক সপ্তাহ আগে নিরাপত্তা বাহিনী কর্তৃক সন্ত্রাসীদের বিরুদ্ধে শুরু হওয়া অপারেশন সারবাকাফের দিকে ইঙ্গিত করছে। ধারণা করা হচ্ছে, ওই অভিযানের বদলা নিতেই সন্ত্রাসীরা হামলাটি করেছে।

জানা গেছে, বিস্ফোরণটি একটি ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইসের মাধ্যমে করা হয়েছে। বাজাউর জেলা পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক খার তহসিলের কাউসার ক্রিকেট মাঠে ঘটনাটি ঘটেছে বলে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন ডটকমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এটি পূর্বপরিকল্পিত এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু স্থিরের পর হামলা বলে মনে হচ্ছে। তবে ঠিক কী কারণে এবং কারা এই হামলা করেছে তা জানতে তদন্ত চলছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থলে ধোঁয়া উড়ছে। জীবন বাঁচাতে আতঙ্কিত দর্শকরা ছোটাছুটি করছেন। অনেকে চিৎকার করে পরিচিতজনদের খুঁজতেও দেখা যায়।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

১০

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১১

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১২

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৩

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১৪

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১৫

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১৬

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১৭

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১৮

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১৯

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

২০
X