কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৭ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

কাতারে হামলার নিন্দা জানাতে বৈঠকে বসছেন মুসলিম নেতারা

দোহার এই আবাসিক ভবনে হামলা চালায় ইসরায়েল। ছবি: সংগৃহীত
দোহার এই আবাসিক ভবনে হামলা চালায় ইসরায়েল। ছবি: সংগৃহীত

দোহায় হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলার নিন্দা জানাতে এবং কাতারের প্রতি সংহতি প্রকাশে আরব ও মুসলিম নেতাদের নিয়ে একটি শীর্ষ সম্মেলন আয়োজনের ঘোষণা দিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, আগামী সোমবারের (১৫ সেপ্টেম্বর) বৈঠকে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একটি খসড়া প্রস্তাব বিবেচনা করা হবে। এর আগে রোববার মন্ত্রী পর্যায়ের বৈঠকে খসড়াটি প্রস্তুত হবে।

সরকারি বার্তা সংস্থা কিউএনএ জানিয়েছে, সম্মেলনের মাধ্যমে ‘ইসরায়েলি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে স্পষ্ট প্রত্যাখ্যান’ এবং ‘কাতারের প্রতি ব্যাপক আরব ও ইসলামিক সংহতি’ জানানো হবে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি বৈঠকে যোগ দেবেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দোহায় থাকলেও বৈঠকে তার উপস্থিতি এখনো নিশ্চিত হয়নি।

গত মঙ্গলবার দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলায় পাঁচ হামাস সদস্য ও এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মহল, যার মধ্যে যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় রাজতন্ত্রগুলোও রয়েছে।

কাতারে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি অবস্থিত। পাশাপাশি মিশর ও যুক্তরাষ্ট্রের মতো গাজা যুদ্ধের মধ্যস্থতায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দেশটি।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে দেশের যেসব স্থানে

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১০

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

১১

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

১২

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

১৩

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

১৪

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

১৫

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

১৬

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

১৭

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

১৮

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

১৯

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

২০
X