ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

উপদেষ্টার সামনেই সরকারি গাড়িতে মিলল মেয়াদোত্তীর্ণ ওষুধ, অতঃপর...

মেয়াদোত্তীর্ণ জব্দ করা ওষুধের তালিকা করা হয়। ছবি : কালবেলা
মেয়াদোত্তীর্ণ জব্দ করা ওষুধের তালিকা করা হয়। ছবি : কালবেলা

ঠাকুরগাঁওয়ে সরকারি গাড়ি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পশুর ওষুধ নিয়ে ঘুরছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মৌসুমী আক্তার। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে ঠাকুরগাঁও সার্কিট হাউসে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের মতবিনিময় সভায় ওই গাড়িতে চড়েই যোগ দিতে আসেন তিনি।

সভা শেষে ফেরার সময় গাড়িতে এসব ওষুধ নজরে আসে সংবাদকর্মীদের। ভিডিও ধারণ করতে বাধা দেন তিনি। এরপরে জানানো হয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারকে। পরে তিনি সব মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করেন এবং জেলা প্রশাসনকে তদন্ত কমিটি গঠনের নির্দেশনা দেন।

এ সময় বালিয়াডাঙ্গী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মৌসুমী আক্তার উপদেষ্টাকে বলতে শোনা যায়, ‘গাড়িতে এসব ওষুধের বিষয়ে অবগত ছিলেন না। গাড়িচালকও তাকে এ বিষয়ে জানাননি।

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ কোনোভাবেই গাড়িতে বহন করা ঠিক হয়নি। এ সময় জেলা প্রশাসক ইশরাত ফারজানাকে ইঙ্গিত করে তিনি বলেন, ওষুধগুলো জব্দ করবেন। তদন্ত কমিটি গঠন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

ঠাকুরগাঁও জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ওষুধ জব্দের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। উপদেষ্টার কড়া নির্দেশনা মোতাবেক কাজ হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

অঝোরে কাঁদছিলেন সেই শিশুর বাবা, চোখ বন্ধ করে রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

১০

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১১

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১২

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১৩

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১৪

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১৫

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৬

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৭

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৮

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৯

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

২০
X