কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৯ পিএম
অনলাইন সংস্করণ
জাতিসংঘে আব্বাস

ফিলিস্তিনিদের অধিকার ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি সম্ভব নয়

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ছবি : সংগৃহীত

ফিলিস্তিন ইস্যু নিয়ে মধ্যপ্রাচ্যে যুগের পর যুগ সহিংসতা চলে আসছে। অব্যাহত ইসরায়েলি হামলায় সম্প্রতি এ সহিংসতার মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে। তবে এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করতে হলে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পথেই হাঁটতে তবে। এ ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

গতকাল বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া এক ভাষণে এসব কথা বলেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। খবর আরব নিউজ।

আব্বাস বলেন, যারা মনে করেন যে ফিলিস্তিনি জনগণের পূর্ণ, বৈধ ও জাতীয় অধিকার বাস্তবায়ন ছাড়াই মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব, তারা ভুল করছেন।

এ সময় ৮৭ বছর বয়সী এই প্রবীণ নেতা ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জাতিসংঘ সম্মেলনের আয়োজন করলে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে পৌঁছানো যাবে। সামনের দিনে পরিস্থিতির যেন আরও অবনতি না হয় এবং আমাদের অঞ্চল তথা সমগ্র বিশ্বের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে রক্ষায় জাতিসংঘের এমন পদক্ষেপ শেষ সুযোগ হতে পারে।

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সৌদি আরবকে দীর্ঘদিন ধরেই চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। মার্কিন চাপের মুখে এ বিষয়ে অনেকটা এগিয়ে গেছে দুপক্ষ, এমন গুঞ্জন রয়েছে। গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাদের বৈঠকের এক দিনের মাথায় নতুন করে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান বিষয়টি সামনে নিয়ে এলেন আব্বাস।

সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করা গেলে তা মধ্যপ্রাচ্যে গেম-চেঞ্জার হিসেবে কাজ করবে বলে মনে করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ইসরায়েল-সৌদির সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারলে, তা বড় কূটনৈতিক বিজয়ই হবে জো বাইডেনের জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা

কর্ণফুলীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণ, দগ্ধ ৬

বাংলায় আসছে তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘সেলাহাদিন আইয়ুবি’

জলবায়ু গবেষণার আন্তর্জাতিক হাব হতে চায় খুবি: খুবি উপাচার্য

পদ্মায় গোসলে নেমে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫

বিশ্বজুড়ে ১৩ লাখ রোটারিয়ান অসহায় মানুষের কল্যাণে কাজ করছেন ইশতিয়াক 

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা 

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর নিয়োগ

কুষ্টিয়ায় ফিজিওথেরাপিস্টে ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাল এম-ট্যাব

১০

চুক্তি বাস্তবায়ন ও জব্দ অর্থ উদ্ধারে কাতারের সঙ্গে বৈঠকে বসছে ইরান

১১

উন্নয়নকাজের মান ও সময়সীমায় ছাড় নয়: সিসিক প্রশাসক

১২

চট্টগ্রামে নতুন থানা ও উপজেলা গঠনসহ ৬ প্রস্তাব উঠছে নিকার সভায়

১৩

টুঙ্গিপাড়া পৌরসভায় প্রায় ৭১ কোটি টাকার বাজেট ঘোষণা

১৪

৫ লাখ বাংলাদেশি রোগীকে চিকিৎসা দেওয়ার মাইলফলকে চেন্নাই অ্যাপোলো

১৫

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে যুবককে গুলি

১৬

সংসদে খলিলুর রহমান / পররাষ্ট্রের বাজেট ছাঁটাই হলে দূতাবাস বন্ধ করে দিতে হবে

১৭

চট্টগ্রাম বন্দরে টার্মিনাল ইজারা চুক্তির প্রক্রিয়া বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

১৮

স্কুল ফিডিংয়ের ডিম-পাউরুটি আত্মসাৎ: সেই শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

১৯

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ভবিষ্যদ্বাণী করলেন ঘানার সেই তান্ত্রিক

২০
X