কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ০২:৫২ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ০৩:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

‘ফিলিস্তিনিরা বিশ্ব শাসন করবে’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চলমান ফিলিস্তিন-ইসরায়েল সংঘর্ষের মধ্যে হামাস কমান্ডার মাহমুদ আল-জাহারের একটি ভিডিও বার্তা নিয়ে আবারও বিশ্বব্যাপী আলোচনায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাস কমান্ডার তার ভিডিও বার্তায় বলেছেন, পুরো বিশ্ব চলবে হামাসের শাসনের অধীনে। আর ইসরায়েল হলো তাদের প্রথম টার্গেট।

সামাজিকমাধ্যমে প্রকাশিত ভিডিওর বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার (১২ অক্টোবর) জানায়, ইসরায়েল সরকার যখন হামাসকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তখন তিনি এমন হুঁশিয়ারি দিয়েছেন।

ভিডিও বার্তায় হামাস কমান্ডার মাহমুদ আল-জাহার বলেন, ৫১০ মিলিয়ন কিলোমিটারের এই পৃথিবী নামের গ্রহ এমন একটি ব্যবস্থার অধীনে আসবে, যেখানে থাকবে না কোনো অবিচার, নিষ্পেষণ, হত্যাকাণ্ড। ফিলিস্তিনিসহ আরব দেশগুলো যেমন লেবানন, সিরিয়া, ইরাক ও অন্য দেশগুলোর বিরুদ্ধে চালানোর মতো কোনো অপরাধ থাকবে না।

তার এই ভিডিও প্রকাশ হওয়ার কয়েক ঘণ্টা পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিবৃতি দিয়ে বলেছেন, হামাস হলো দায়েশ (আইএস)। তাদের দুনিয়া থেকে ধ্বংস করে দেব। হামাসের বিরুদ্ধে তাদের যুদ্ধ অব্যাহত থাকবে।

চলমান সংঘর্ষে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা ও বেসামরিক কিছু মানুষকে জিম্মি করে রেখেছে হামাস।

তারা হুঁশিয়ারি দিয়েছে কোনো সতর্কতা ছাড়া গাজার একটি বাড়িতে একটি হামলা হলে, তার বিপরীতে একজন করে জিম্মিকে হত্যা করা হবে। তবে এখন পর্যন্ত জিম্মি হত্যার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। যুদ্ধ চালিয়ে নিতে ইসরায়েল গঠন করেছে জরুরি ঐকমত্যের সরকার। এর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মন্ত্রিপরিষদে রয়েছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ।

ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার জবাবে অবরুদ্ধ গাজা উপত্যকায় পাল্টা হামলা শুরু করেছে ইসরায়েল। পাঁচ দিন পার হলেও এখনো সেখানে ইসরায়েলি বিমান হামলা চলছে। এরই মধ্যে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। এমন থমথমে পরিস্থিতিতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এক সাক্ষাৎকার দিয়েছেন গাজার একটি হাসপাতালের রিকনস্ট্রাকশন সার্জারি বিভাগের প্রধান মাহমুদ মাতার। সাক্ষাৎকারে তিনি অবরুদ্ধ এই উপত্যকার সবশেষ পরিস্থিতি তুলে ধরেছেন।

মাহমুদ বলেছেন, হাসপাতালে এত পরিমাণ আহত মানুষ এবং মরদেহ আসছে যে, তাদের সামাল দিতে আমাদের পুরোপুরি হিমশিম খেতে হচ্ছে। হাসপাতালে এমনও মরদেহ আসছে যেগুলো টুকরো টুকরো অবস্থায়। আমি একজন শল্যচিকিৎসক। এরপরও এই দৃশ্য আমি সহ্য করতে পারছি না।

এদিকে গাজায় ইসরায়েলি হামলায় গত পাঁচ দিনে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। এদের মধ্যে অন্তত ২৬০ শিশু রয়েছে। গাজায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, ভূখণ্ডটিতে ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা নিহতের সংখ্যা এক হাজার ৫৫ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে অন্তত ২৬০ শিশু নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও ৫ হাজার ১৮৪ জন মানুষ।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলছে, হামাসের হামলায় ইসরায়েলে অন্তত ১২০০ জন নিহত এবং দুই হাজার ৮০০ জন আহত হয়েছে।

গত শনিবার সকালে ইসরায়েলে ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠন হামাস। জবাবে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। যুদ্ধের পাঁচ দিন পার হলেও এখনো দুপক্ষের লড়াই চলছে। ফলে দুই দেশেই যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X