কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ১০:৪৭ এএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় হামলা নিয়ে ইসরায়েলের কড়া সমালোচনায় সৌদি আরব

ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

ফিলিস্তিন ও ইসরায়েল যুদ্ধ নিয়ে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে ফোনে কথা বলেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এ সময় ফোনে তারা গাজায় সামরিক উত্তেজনা নিয়ে আলোচনা করেন। খবর আরব নিউজের।

সৌদি ক্রাউন প্রিন্স জোর দিয়ে বলেন, গাজায় বেসামরিক লোকজনকে টার্গেট করাকে হায়েনার মতো অপরাধ ও নৃশংস হামলা বলে বিবেচনা করে সৌদি আরব। ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে গাজায় বসবাসরত ২৩ লাখ মানুষের বিরুদ্ধে পূর্ণাঙ্গ অবরোধ আরোপ করেছে ইসরায়েল। এতে গাজার ২৩ লাখ মানুষের জীবন কঠিন এক নির্মমতার মুখে। একদিকে বোমা হামলা, অন্যদিকে চারদিকে নাই নাই অবস্থা।

এসব সামরিক অভিযান বন্ধের জন্য শক্তিশালী উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেন, এই উত্তেজনা প্রশমন করতে হবে। কারণ, এতে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে।

এর আগে ইরান, তুরস্ক ও লেবাননের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে একই বিষয়ে কথা বলেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। বুধবার তিনি জেদ্দায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে কথা বলেন।

একই দিনে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদাল্লাহ বু হাবিবের সঙ্গেও সাক্ষাৎ করেন। তিনি বলেছেন, গাজায় চলমান যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক ও আঞ্চলিক সব পক্ষের সঙ্গে যোগাযোগ করছে সৌদি আরব। গাজা পরিস্থিতি নিয়ে ওআইসির জরুরি অধিবেশনের এক ফাঁকে হোসেন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনিদের পক্ষে অনড় প্রতিশ্রুতি দিচ্ছে সৌদি আরব। ফিলিস্তিনি জনগণের জন্য বৈধ অধিকার ও তা নিশ্চিত করার জন্য বিস্তৃত একটি শান্তি পরিকল্পনার উদ্যোগকে সমর্থন করে সৌদি আরব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

১০

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

১১

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১২

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

১৩

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

১৪

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

১৫

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

১৬

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

১৭

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১৮

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১৯

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

২০
X