কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

গাজার হাসপাতালের ৪০ শতাংশই শিশু

ইসরায়েলি হামলায় আহত ফিলিস্তিনি শিশু। ছবি : রয়টার্স
ইসরায়েলি হামলায় আহত ফিলিস্তিনি শিশু। ছবি : রয়টার্স

অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর একের পর এক নৃশংস হামলা চালাচ্ছে ইসরায়েল। এসব হামলার মধ্যে অন্যতম হলো আল আহলি হাসপাতালে ভয়াবহ হামলা। এ হামলায় একেবারে নিহত হয়েছেন প্রায় ৫০০ মানুষ। এরপর গাজার হাসপাতালের অবস্থা তুলে ধরেছেন সেখানকার এক চিকিৎসক। তিনি বলেন, গাজার হাসপাতালে বর্তমানে ৪০ শতাংশই শিশু। খবর বিবিসির।

গাজার চিকিৎসা সেবা দেওয়া লন্ডনের চিকিৎসক ঘাসান আবু সিত্তাহ হাসপাতালে ইসরায়েলের হামলার অভিজ্ঞতা বর্ণনা বরেছেন। তিনি বলেন, ওই হামলার সময় তিনি অপারেশন থিয়েটারে ছিলেন। হামলার ফলে থিয়েটরের সিলিং আমাদের ওপর খুলে পড়ে যায়।

তিনি বলেন, এ হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা লোকদের মধ্যে ৪০ শতাংশই শিশু। হামলার ভয়াবহতার বিষয়ে তিনি বলেন, আহত এসব শিশুদের মধ্যে কেউ তাদের বাবা অথবা মা আবার কেউ কেউ তোদের বাবা-উভয়কে হারিয়েছেন। আর এভাবে এতিম হওয়া শিশুদের সংখ্যা অনেক বেশি।

লন্ডনের এ চিকিৎসক বলেন, হামলায় কয়েকশত মানুষ নিহত হয়েছেন। তাদের মধ্যে অনেকে নিজেদের অঙ্গ হারিয়েছেন।

এদিকে গাজার ইউরোপিয়ান হাসপাতালের পরিচালক ইউসুফ আল আক্কাদ একসাথে ছয় শিশুর মরদেহ সামনে নিয়ে বিশ্ববাসীকে নতুন বার্তা দিয়েছেন। তার এ বার্তার ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

ভিডিওটিতে আল আক্কাদ বলেন, এসব শিশুদের দিকে তাকান। কারা এদের হত্যা করছে?

তিনি বলেন, মুক্ত বিশ্ব, এই শোকার্ত ও নিপীড়িত মানুষের বিরুদ্ধে সংঘটিত এই গণহত্যা চলছে। এখন ‍তুমি কোথায়?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ টুকরা করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১০

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১১

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১২

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১৩

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

১৪

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

১৫

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১৬

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১৭

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১৮

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১৯

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

২০
X