কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০৩:১০ এএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ০৩:১৪ এএম
অনলাইন সংস্করণ

জাতিসংঘ কেন ফিলিস্তিনে বিমান হামলার বিষয়ে হস্তক্ষেপ করছে না?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলে ঢুকে হামাসের আকস্মিক হামলার প্রতিক্রিয়ায় গাজায় প্রায় দুই সপ্তাহ ধরে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। এ হামলায় প্রায় ৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের বিমান হামলায় নির্বিচারে বেসামরিক লোকজন নিহত হচ্ছেন। এখন আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে জাতিসংঘ কেন ইসরায়েলের বিমান হামলার বিষয়ে হস্তক্ষেপ করছে না?

ফিলিস্তিনে ইসরায়েলের বিমান হামলায় জাতিসংঘের হস্তক্ষেপ না করার বিষয়ে বিবিসির সাংবাদিক জেমস ল্যান্ডেল বলেছেন, অনেক দেশ ইসরায়েলকে তাদের বিমান হামলা বন্ধ করার কথা না বলার প্রধান কারণ হলো তারা এটা স্বীকার করে যে ওই দেশটির ওপরে হামাস আক্রমণ করেছে এবং আত্মরক্ষার অধিকার তাদের আছে। ইসরায়েল কীভাবে আত্মরক্ষা করবে, সেই পদ্ধতিতে সংযম দেখানোর কথা বলছে বিভিন্ন দেশ।

তিনি বলেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, 'আমি ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সময়ে বলেছি যে, বেসামরিক মানুষের ওপরে যাতে সবথেকে কম প্রভাব পড়ে, সেই চেষ্টা করতে হবে।’ জাতিসংঘও ইসরায়েলকে বেসামরিক হতাহতের ঘটনা এড়ানোর আহ্বান জানিয়েছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস কয়েকদিন আগে বলেছিলেন, ‘আন্তর্জাতিক মানবিক আইন ও মানবাধিকার আইনকে অবশ্যই সম্মান জানাতে ও তুলে ধরতে হবে। বেসামরিক নাগরিকদের অবশ্যই রক্ষা করতে হবে এবং তাদের কখনও মানবঢাল হিসাবে ব্যবহার করা যাবে না।’

জেমস ল্যান্ডেল আরও বলেন, ইসরায়েল জোর দিয়ে বলেছে যে তাদের যুদ্ধবিমান এবং রকেট-মিসাইলগুলি গাজায় হামাসকে লক্ষ্য করেই চালানো হচ্ছে। যদিও এই হামলায় অনেক বেসামরিক নাগরিক নিহত আর আহত হচ্ছেন।

ফিলিস্তিনিরা অভিযোগ জানিয়েছে, মাত্রাতিরিক্ত ইসরায়েলি হামলার সময়ে কোনো বাছবিচার করা হচ্ছে না। অন্যদিকে, ইসরায়েল বলছে, এর কারণ হলো হামাস বেসামরিক নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধারা। এই হামলার পর থেকে ইসরায়েলের সঙ্গে হামাসের সংঘাত চলছে। ইসরায়েলি বাহিনী নির্বিচারে হামলা করছে ফিলিস্তিনের গাজা উপত্যকায়। ইসরায়েলি বাহিনীর এই হামলায় এখন পর্যন্ত প্রায় ৪ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আর হামাসের হামলায় সহস্রাধিক ইসরায়েলির মৃত্যু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

১০

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

১১

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

১২

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

১৩

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

১৪

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

১৫

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

১৬

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

১৭

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

১৮

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

১৯

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

২০
X