কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০৭:১৫ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের বিরুদ্ধে ভারতীয় কোম্পানির অভিনব প্রতিবাদ

ইসরায়েলি পুলিশ বাহিনী। ছবি : সংগৃহীত
ইসরায়েলি পুলিশ বাহিনী। ছবি : সংগৃহীত

এবার ইসরায়েলের বিরুদ্ধে অভিনব পদ্ধতিতে প্রতিবাদ করছে ভারতীয় কোম্পানি। দেশটির একটি কোম্পানি ইসরায়েলের পুলিশ বাহিনীর জন্য পোশাক প্রস্তুত করে থাকে। তবে তারাও এবার পোশাক তৈরি করা বাতিল করে দিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের কেরালা রাজ্যের পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান মারয়ান অ্যাপারেল প্রাইভেট লিমিটেড জানিয়েছে, ফিলিস্তিনি হাসপাতালে হামলার ঘটনায় তারা ইসরায়েলে নতুন করে কাজের আদেশ নেওয়া বাতিল করে দিয়েছে। গাজায় হামলা চালানো বন্ধ না করা পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানান প্রতিষ্ঠানটির পরিচালক টমাস অলিকাল।

ভারতের এ প্রতিষ্ঠানটি ইসরায়েলের পুলিশের নেভি ব্লু রঙের ফুল হাতা ইউনিফর্ম তৈরি করত। ২০১৫ সাল থেকে কাজটি করে আসছে এ কোম্পানি।

এক ভিডিওবার্তায় কোম্পানির পরিচালক বলেন, ফিলিস্তিনে হামলা চালিয়ে বেসামরিক লোকদের হত্যা করা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এভাবে করে হামাসের হামলার জন্য প্রতিশোধ নেওয়া উচিত নয়। তাদের জন্য ২৫ লাখ মানুষ খাবার পানিও পাচ্ছে না। এ ছাড়া ইসরায়েলের হাসপাতালে বোমা হামলা, নিরীহ নারী ও শিশুদের হত্যা করা গ্রহণযোগ্য নয়। আমরা যুদ্ধের সমাপ্তি ও শান্তি চাই।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক চুক্তি অনুসারে আমরা তাদের বর্তমান চুক্তির প্রতি সম্মান প্রদর্শন করি। তবে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আমরা নতুন করে কাজের কোনো আদেশ নেব না। নৈতিক জায়গা থেকে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। হাসপাতালে বোমা হামলার মতো ঘটনা কোনোভাবে গ্রহণযোগ্য নয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার গাজার আল আহলি হাসপাতালে বোমা হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত ৫০০ ফিলিস্তিনি নিহত হন। এ ছাড়া গত দুই সপ্তাহের বেশি সময় ধরে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে দেশটির সাড়ে ৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X