কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ০১:২৩ এএম
অনলাইন সংস্করণ

একদিনে এত মৃত্যু আগে দেখেনি গাজাবাসী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শত শত ইসরায়েলি বোমা হামলায় একদিনেই সাতশ’র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের বেশিরভাগ নারী ও শিশু। চলতি মাসের শুরুতে গাজায় ইসরায়েলি বোমা হামলা শুরুর পর এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যু। খবর আলজাজিরার।

গত মঙ্গলবার ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, হামাসের স্থাপনা নিশানা করে রাতভর তারা চার শতাধিক স্থানে বোমা হামলা করেছে। এসব হামলায় কয়েক ডজন হামাস যোদ্ধা নিহত হয়েছে। এ ছাড়া ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনকে নিশ্চিহ্ন করতে তাদের আরও সময় লাগবে বলেও সতর্ক করেছে ইসরায়েলি সেনারা।

এরপর হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় মঙ্গলবার পর্যন্ত গাজায় অন্তত ৫ হাজার ৭৯১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে ২ হাজার ৩৬০ শিশু রয়েছে। এ ছাড়া শুধু গত ২৪ ঘণ্টায় মোট ৭০৪ জন নিহত হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা বলেছেন, ইসরায়েলি বোমা হামলায় দুই সপ্তাহের মধ্যে একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। ১৪০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি দুই শতাধিক ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় জিম্মি করে নিয়ে হামাস যোদ্ধারা। এরপর হামাসের হামলার জবাবে গাজায় টানা বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। অব্যাহত বোমাবর্ষণের মধ্যেই এবার সেখানে বড় ধরনের স্থল অভিযান চালাতে গাজা সীমান্তে হাজার হাজার সেনা ও সমরাস্ত্র জড়ো করেছে ইসরায়েল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

১০

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

১১

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

১২

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১৩

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১৪

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১৫

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৬

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৭

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৮

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৯

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

২০
X