কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

পদত্যাগ করবেন কি না, জানালেন নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর থেকেই নানা দিক থেকে তোপের মুখে রয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জনগণ, সরকার ও বিরোধী সবাই তার সমালোচনায় মুখর হয়েছেন। এমন পরিস্থিতিতে তিনি দেশের প্রধানমন্ত্রীর পদে থাকবেন কি না, সে প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার (৩০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক নেতানিয়াহুকে প্রশ্ন করে বলেন, ‘মনে হচ্ছে, ইসরায়েলি জনসাধারণের মধ্যে আপনার প্রতি যে সমর্থন ছিল তা উল্লেখযোগ্য হারে কমে গেছে। তাই আমার প্রশ্ন হলো আপনি কীভাবে এই কঠিন সময়ে দেশকে কার্যকরভাবে নেতৃত্ব দেওয়া চালিয়ে যেতে পারেন? আপনি কি আদৌ পদত্যাগ করার কথা ভাবছেন?’

সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে পদত্যাগের সম্ভাবনা উড়িয়ে দিয়ে নেতানিয়াহু বলেছেন, এখন আমি হামাসকে নিশ্চিহ্ন করতে চাই। আমরা তাদের ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষেপ করতে যাচ্ছি। এটাই আমার লক্ষ্য। এটাই আমার দায়িত্ব। এ লক্ষ্যে আমি দেশকে নেতৃত্ব দিচ্ছি। এটাই এখন আমার দায়িত্ব।

অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় হামাস। ওই দিন হামলা চালিয়ে ১৪০০ ইসরায়েলি হত্যার পাশাপাশি দুই শতাধিক ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় জিম্মি করে নিয়ে যায় হামাস। হামাসের এই হঠাৎ হামলা ইসরায়েলি সরকার বা গোয়েন্দা সংস্থা কেউ আঁচ পর্যন্ত করতে পারেনি। এই হামলার পর থেকেই সরকার, ও বিরোধীদল ও জিম্মি পরিবারের কাছ থেকে নানামুখী চাপের মুখে রয়েছেন নেতানিয়াহু।

এমন পরিস্থিতিতে গত রোববার (২৯ অক্টোবর) এই হামলা নিয়ে আগাম গোয়েন্দা তথ্য দিতে না পারার ব্যর্থতার দায় দেশের গোয়েন্দা প্রধানদের ওপর চাপিয়ে নিজেকে রক্ষা করতে চেয়েছিলেন নেতানিয়াহু। তবে শেষ পর্যন্ত এখানেও সফল হলেন না তিনি। উল্টো দেশের বিভিন্ন স্তর থেকে সমালোচনার মুখে পড়েন তিনি। এমনকি সমালোচনার মুখে শেষ পর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X