কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের বিরুদ্ধে বড় সফলতা পেল ফিলিস্তিনি যোদ্ধারা

ছবি: ‍আনাদলু
ছবি: ‍আনাদলু

হামাসের আল-কাসাম ব্রিগেড দাবি করেছে, রোববার সকাল থেকে ইয়াসিন-১০৫ ক্ষেপণাস্ত্র দিয়ে তারা ছয়টি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করেছে এবং বেশ কয়েকজন সৈন্যকে হত্যা করেছে।

টেলিগ্রাম চ্যানেলে ধারাবাহিক বিবৃতিতে ব্রিগেডটি জানায়, তাদের যোদ্ধারা স্থানীয়ভাবে তৈরি ইয়াসিন ১০৫ ক্ষেপণাস্ত্র দিয়ে গাজা শহরের উত্তর-পশ্চিমে একটি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করে। এ ছাড়া তাল আল-হাওয়াতে (গাজা শহরের দক্ষিণে) দুটি, বেইত হানুন (উত্তর গাজা উপত্যকায়) আরও তিনটি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করেছে বলেও দাবি করে সংগঠনটি।

তারা আরও জানায়, ‘আজ সকালে ও গত রাতে গাজার উত্তর-পশ্চিমে ইসরায়েলি বাহিনীর সাথে সশস্ত্র সংঘর্ষ হয়েছে। এ সময় আল-ইয়াসিন ১০৫ ক্ষেপণাস্ত্র দিয়ে একটি ট্যাঙ্ক ধ্বংস করা হয়। যোদ্ধারা নিশ্চিত করেছে যে, তারা বেশ কয়েকজন সৈন্যকে কাছ থেকে হত্যা করেছে।

শনিবার, ব্রিগেডের এক মুখপাত্র রেকর্ড করা বক্তৃতায় বলেছেন, ফিলিস্তিনি বাহিনী গত ৪৮ ঘণ্টায় ২৪টি সামরিক যান সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করেছে।

অন্যদিকে, স্থল অভিযান শুরুর পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় তাদের ৩০ সেনা নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে।

এদিকে রোববার সন্ধ্যায় হামাস শাসিত গাজার জনসংযোগ বিভাগের প্রধান সালামা মারুফ বলেছেন, এক ঘণ্টার বেশি সময় ধরে বিভিন্ন হাসপাতালের চারপাশে তীব্র বোমা হামলা হচ্ছে। বিশেষ করে গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফার আশপাশে ভারী বোমা হামলা হয়েছে।

এর আগে রোববার দিনের শুরুতে গাজা শহরের আল কুদস হাসপাতালের পাশে ইসরায়েলি হামলায় অন্তত ১৪ জন আহত হয় এবং হামলায় হাসপাতাল ভবন ক্ষতিগ্রস্ত হয়।

যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করে আসছে, ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানে গাজার বিভিন্ন হাসপাতাল ব্যবহার করে আসছে হামাস। যদিও ইসরায়েলের এই অভিযোগ অস্বীকার করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১১

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১২

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৩

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৪

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৫

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৬

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৭

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৮

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৯

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

২০
X