কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ১২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় আরও এক ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনে ইসরায়েলি সেনারা। ছবি : আনাদোলু
ফিলিস্তিনে ইসরায়েলি সেনারা। ছবি : আনাদোলু

গাজায় একের পর এক বিপাকে পড়ছে ইসরায়েল। দেশটিতে আরও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। বুধবার (৮ অক্টোবর) ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষে তিনি নিহত হন। খবর আলজাজিরার।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, গাজার সংঘর্ষে নিহত আরও এক সেনার পরিচয় মিলেছে। ওই সেনার নাম ইলিয়াহু এলমাকায়েস। তার রয়স ২৯ বছর।

সেনাবাহিনী জানায়, নিহত ওই সেনা ইসরায়েলের ইঞ্জিনিয়ার ক্রপসে কাজ করতেন। বুধবার গাজার সঙ্গে সংঘর্ষে তিনি নিহত হন। এ সময় আরও তিন সেনা আহত হয়েছেন।

ইসরায়েল জানিয়েছে, গাজায় স্থল অভিযান শুরুর পর এখন পর্যন্ত তাদের ৩১ সেনা নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও অন্তত ২৬০ সেনা।

এদিকে গাজায় স্থল অভিযান চলাকালে ইসরায়েলের ১৩৬ সামরিক যান ধ্বংসের দাবি করেছে ফিলিস্তিন। হামাসের সামরিক শাখা জানিয়েছে, তারা গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের ১৩৬ সামরিক যান ধ্বংসের তালিকা নথিভুক্ত করেছে।

সামরিক শাখার মুখপাত্র আবু উবায়দা আল-আকসা টিভিতে বক্তৃতাকালে বলেন, আমরা ইসরায়েলের সেনাবাহিনীর ১৩৬ যান ধ্বংস করেছি। এগুলোর কোনোটা আংশিক আবার কোনোটা পুরোপুরি ধ্বংস করা হয়েছে। গাজায় ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর থেকে এসব যান ধ্বংস করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১০

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১১

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১২

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১৩

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১৪

রাজধানীতে আজ কোথায় কী

১৫

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

১৬

বিশ্ব বাবা দিবস আজ

১৭

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৮

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১৯

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

২০
X