কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ১০:৩৬ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

গাজার সেই হাসপাতাল ছেড়ে যেভাবে পালাচ্ছেন ফিলিস্তিনিরা

হাসপাতাল থেকে বের করে দেওয়া ফিলিস্তিনিরা। ছবি : এএফপি
হাসপাতাল থেকে বের করে দেওয়া ফিলিস্তিনিরা। ছবি : এএফপি

অবরুদ্ধ গাজার সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র আল-শিফা হাসপাতালে তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী সেখানে হামলা চালিয়ে রোগীসহ বাস্তুচ্যুতদের জোর করে বের করে দিয়েছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে বার্তাসংস্থা এএফপি। শনিবার (১৮ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বার্তাসংস্থার প্রকাশিত ফুটেজে দেখো গেছে, হাসপাতালটি থেকে শত শত ফিলিস্তিনিকে বের করে দেওয়া হয়েছে। এর আগে সেখানে কয়েক দিনের অভিযান চালায় ইসরায়েল।

ছবিতে দেখা গেছে, সেখানকার একটি বিধ্বস্ত সড়ক দিয়ে নারী-পুরুষ ও শিশুরা হেঁটে নিরাপদ আশ্রয়ের জন্য চলে যাচ্ছেন। তাদের পেছনে সেনাবাহিনীর একটি বুলডোজার চলতে দেখা গেছে।

এএফপির প্রতিবেদক জানান, এসব মানুষের মধ্যে অসুস্থ ও আহতরাও ছিলেন। তারা গাজার সমুদ্র উপকূলবর্তী এলাকার দিকে চলে গেছেন।

এর আগে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আল-শিফা হাসপাতালে ১২০ জন রোগী ও অসংখ্য অপরিণত শিশু রয়েছে।

এরও আগে হাসপাতালটির পরিচালক আলজাজিরাকে জানান, ইসরায়েলের অবরোধের কারণে গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফার নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) সব রোগী মারা গেছেন।

গত বুধবার (১৫ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছিল, আল-শিফার আইসিইউতে থাকা ৬৩ রোগীর ৪৩ জনের মৃত্যু হয়েছে। এর মাত্র দুদিনের মাথায় বাকি সব রোগীর মৃত্যু হয়েছে।

হাসপাতালের পরিচালক মুহাম্মাদ আবু সালমিয়া বলেন, হাসপাতালের ভেতরে সাত হাজার মানুষ আটকা আছেন। চিকিৎসকরা এখনো রোগীদের চিকিৎসা দিতে সর্বোচ্চ চেষ্টা করে চলেছেন। ইসরায়েলি বাহিনী কাউকে ঢুকতে বা বের হতে না দেওয়ায় হাসপাতালটি বড় কারাগার ও গণকবরে পরিণত হয়েছে।

তিনি বলেন, গত কয়েক দিন ধরে হাসপাতালটি ঘেরাও করে রেখেছে ইসরায়েলি সেনারা। এখন আমাদের কাছে কিছুই নেই। জ্বালানি, বিদ্যুৎ, খাবার, পানি কিছুই নেই। প্রতিমুহূর্তে মানুষের মৃত্যু হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X