কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ০৩:৩৩ পিএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধ শেষে গাজায় সবকিছু নির্মাণ করে দেবেন এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সব কিছু মাটির সঙ্গে মিশে গেছে। স্কুল-কলেজ, হাসপাতাল, মসজিদ-গির্জা কোনো কিছুই ইসরায়েলের হাত থেকে রক্ষা পায়নি। তবে যুদ্ধ শেষ হলে গাজায় বিধ্বস্ত সব অবকাঠামো, হাসপাতাল ও স্কুল পুনঃনির্মাণ করে দেবেন বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

শনিবার (১৮ নভেম্বর) জার্মানি সফর শেষে দেশে ফিরে এই প্রতিশ্রুতি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। খবর ডেইলি সাবাহর।

এরদোয়ান বলেন, ‘গাজায় যদি যুদ্ধবিরতি হয়, ইসরায়েলের ধ্বংসযজ্ঞের সব ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে যা যা করা দরকার তা আমরা করব। আমরা গাজার ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনঃনির্মাণ এবং ধ্বংসপ্রাপ্ত স্কুল, হাসপাতাল, পানি ও জ্বালানি অবকাঠামো পুনঃনির্মাণের প্রচেষ্টা চালাব।’

ইসরায়েলি হামলায় গাজার গুরুত্বপূর্ণ সব অবকাঠামো, হাসপাতাল ও স্কুলের ব্যাপক ক্ষতি হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনির মানুষের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে। এখনো হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়ে ১২ ইসরায়েলি হত্যার পাশাপাশি দুই শতাধিক ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় জিম্মি করে নিয়ে আসে হামাস। এরপর থেকে হামাসকে নিশ্চিহ্নের নামে বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। গাজায় হাজার হাজার ফিলিস্তিনি নিহতের প্রতিবাদ এবং যুদ্ধবিরতির দাবিতে প্রতিদিন বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ বিক্ষোভ করলেও তা আমলে নিচ্ছে না ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১০

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১১

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১২

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৩

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

১৪

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

১৫

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

১৬

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

১৮

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

১৯

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

২০
X