কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

জানা গেল বন্দি বিনিময় শুরুর সময়

ইসরায়েলে টানানো জিম্মিদের তালিকা। ছবি : সংগৃহীত
ইসরায়েলে টানানো জিম্মিদের তালিকা। ছবি : সংগৃহীত

যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস-ইসরায়েল। টানা ৪৮ দিন যুদ্ধের পর উভয়পক্ষ চার দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এ জন্য শর্ত রয়েছে বন্দিবিনিময়। যুদ্ধবিরতি শুরুর পর বন্দিবিনিময় কখন হবে তা জানিয়েছে চুক্তির মধ্যস্থতাকারী দেশ কাতার। শুক্রবার (২৪ নভেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কাতার জানিয়েছে, চুক্তির আওতায় ১৩ জিম্মিকে মুক্তি দেবে গাজা। শুক্রবার বিকাল ৪টায় প্রথম ধাপের এ জিম্মিদের মুক্তি দেওয়া হবে। এরপরে ধারাবাহিকভাবে চার দিনে ৫০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে।

চুক্তির আওতায় ইসরায়েলের কারাগার থেকে ১৫০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। এসব লোকদের মধ্যে বেশির ভাগ নারী ও শিশু।

এর আগে বৃহস্পতিবার চুক্তির মধ্যস্থতাকারী দেশ কাতার জানায়, যুদ্ধবিরতিতে সম্মত উভয়পক্ষ। শুক্রবার সকাল ৭টা থেকে এ বিরতি কার্যকর করা হবে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার থেকে এ যুদ্ধবিরতি কার্যকর করা হবে। এর আতওায় প্রথম ধাপে চার দিনের বিরতি কার্যকর করা হবে। এ ছাড়া শুক্রবার বিকেলে জিম্মিদের প্রথম দলকে মুক্তি দেবে হামাস।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, এদিন হামাসের হাতে বন্দি ১৩ জন নারী ও শিশুকে প্রথম মুক্তি দেওয়া হবে। এভাবে করে চার দিনের মধ্যে ৫০ জন জিম্মি মুক্তি পাবেন।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, মুক্তি পেতে যাওয়া বেসামরিক নাগরিকদের একটি তালিকা পাওয়া গেছে। জিম্মিদের মুক্তিতে পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।

চুক্তির শর্তানুসারে হামাস ৫০ জিম্মিকে মুক্তি দেবে। যার বিপরীতে নিজেদের কারাগারে থাকা ১৫০ ফিলিস্তিনিকে মুক্ত দেবে ইসরায়েল। কাতার, মিশর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয়পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এ চুক্তি অনুযায়ী রেড ক্রস জিম্মিদের পরিদর্শন করবে।

চুক্তির আওতায় গাজায় ত্রাণ সহায়তা, তেল, জ্বালানি প্রবেশের অনুমতি দেবে ইসরায়েল। এ সময়ে এসব কার্যক্রমে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না।

চুক্তিতে বলা হয়েছে, এটির মেয়াদ বাড়ানো হতে পারে। প্রতি একদিন যুদ্ববিরতির জন্য ফিলিস্তিনকে ১০ জন জিম্মিকে মুক্তি দিতে হবে। যুদ্ধবিরতির এ সময়ে ইসরায়েল তাদের সামরিক মহড়া বন্ধ রাখবে এবং তারা উত্তর থেকে দক্ষিণে সালাহ আল-দিন সড়ক দিয়ে সরে যাওয়ার অনুমতি দেবে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। গাজার সরকারি তথ্য বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত গাজায় ইসরায়েলিদের হামলায় নিহত বেড়ে ১৪ হাজার ৮৫৪ জনে দাঁড়িয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X