কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ১০:৩০ এএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতির মধ্যেও পশ্চিম তীরে ইসরায়েলের অভিযান

পশ্চিম তীরে ইসরায়েলি সেনারা। পুরোনো ছবি।
পশ্চিম তীরে ইসরায়েলি সেনারা। পুরোনো ছবি।

যুদ্ধবিরতিতে চুক্তিতে সম্মত হয়েছে হামাস-ইসরায়েল। চুক্তি শর্তানুসারে গাজায় সামরিক অভিযান বন্ধ রাখার কথা ছিল ইসরায়েলের। চুক্তির প্রথম দিনেই ফিলিস্তিনের পশ্চিম তীরে অভিযান চালিয়েছে ইসরায়েল। শনিবার (২৫ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলের সেনারা পশ্চিম তীরের এল-বিরেহ এলাকায় অভিযান অব্যাহত রেখেছে। তারা জাবাল আল-তাওয়িলের পার্শবর্তী শহরে একটি বাড়িতে জোরপূর্বক প্রবেশ করেছে।

ওয়াফা আরও জানিয়েছে, আল-বালু শহরের পার্শ্ববর্তী এলাকায় গোলাগুলি ও গ্রেনেডের শব্দ পাওয়া গেছে। এছাড়া ইসরায়েলি সেনারা জেরিকোর কাছাকাছি আকবাত জাবের ক্যাম্পে অভিযান অব্যাহত রেখেছে। এসব হামলার ভিডিও যাচাই-বাছাইও করেছে সংবাদমাধ্যম আলজাজিরা।

গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে জিম্মি করে গাজায় ‍নিয়ে আসে হামাস। এরপর থেকে হামাসকে নিশ্চিহ্নের নামে গাজায় নির্বিচারে হামলা করে আসছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় এরই মধ্যে গাজায় ১৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে পশ্চিম তীরের ২২৫ জন রয়েছেন।

অব্যাহত এ হামলার পর শুক্রবার কাতারের মধ্যস্থতায় গাজায় হামাস ও ইসরায়েলের চার দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। এই চুক্তির অংশ হিসেবে প্রথম দফায় ১৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিচ্ছে ইসরায়েল। তাদের মুক্তির বিনিময়ে গাজায় জিম্মি ৫০ জনকে মুক্তি দেবে হামাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

১০

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

১১

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

১২

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

১৩

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

১৪

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

১৫

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

১৬

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

১৭

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

১৮

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

১৯

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

২০
X